পপসম্রাট মাইকেল জ্যাকসনের ছেলে টিভি উপস্থাপনায়

প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের বড় ছেলে এবার টিভি উপস্থাপনায় নাম লেখালেন। যুক্তরাষ্ট্রের একটি টিভি স্টেশনে ‘এন্টারটেইনমেন্ট টুনাইট’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপন করবেন জ্যাকসনের ছেলে প্রিন্স জ্যাকসন (১৬)। তিনি ‘ওজেড, দা গ্রেট অ্যান্ড পাওয়ারফুল’ চলচ্চিত্র বিষয়ে নায়ক জেমস ফ্রাঙ্কো, জাস ব্রাফ ও পরিচালক সাম রাইমির সাক্ষাত্কার নেবেন। জ্যাকসনের তিন সন্তানের মধ্যে প্রিন্স সবার বড়। তিনি বলেছেন, ভবিষ্যতে তিনি একজন স্বনামখ্যাত প্রযোজক, পরিচালক, চিত্র নাট্যকার ও নায়ক হতে চান। প্রিন্সের ১৫ বছর বয়সী বোন প্যারিস ইতোমধ্যেই ‘লান্ডন’স ব্রিজ অ্যান্ড দা থ্রি কিস’ নামের একটি চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। মাইকেল জ্যাকসনের ব্লাঙ্কেট নামে আরও একটি সন্তান রয়েছে। তার বয়স এখন ১১ বছর।আমার দেশ
সর্বশেষ সংবাদ
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK