Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

পপ গুরু আজম খানকে নিয়ে কোন বাণিজ্যে লিপ্ত নয় সাউথ এশিয়ান মিউজিক সোসাইটি

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: October 10, 2010 | 1:53 AM

 নিউ ইয়র্ক:  বীর মুক্তিযোদ্ধা পপ গুরু আজম খানের চিকিৎসা সহায়তায় তহবিল গঠনের নামে নিউ ইয়র্কের সাউথ এশিয়ান মিউজিক সোসাইটি কোন ধরনের বাণিজ্যে লিপ্ত নয়। আর্ন্তজাতিক এই সংগঠন অসুস্থ্য শিল্পী জনাব আজম খানকে ইতিমধ্যে ১১ হাজার মার্কিন ডলার দিয়ে  সহায়তা করেছে এবং অব্যহত চিকিৎসার সহায়তার লক্ষ্যে ২২ অক্টোবর নিউ ইয়র্কে একটি বড় আকারের বেনিফিট কনসার্টের পরিকল্পনা গ্রহণ করেছে।

 

 

 

 

 

পাশাপাশি পপ গুরুকে ঘিরে বিশেষ ভাবে পরিকল্পিত আন্তর্জাতিক মানের ‘ট্রিবিউট টু দ্যা লেজেন্ড’ শীর্ষক মেগা কনসার্টের প্রস্তুতি মূলক ব্যায় হিসাবে স্যামস এর সদস্যরা গত এক বছর ধরে নিজেদের পকেট থেকে প্রায় ৫৫ হাজার মার্কিন ডলার খরচ করেছে। পপ গুরু আজম খানের বাসায় আয়োজিত তথাকথিত সংবাদ সম্মেলনে শিল্পীর বরাত দিয়ে বলা হয়েছে ‘সাউথ এশিয়ান মিউজিক সোসাইটি’ সম্পর্কে তাঁর কোন ধারনাই নেই। অথচ গেল মার্চের প্রথম সপ্তাহে জাতীয় প্রেস কাবে ‘সাউথ এশিয়ান মিউজিক সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার’ কর্তৃক আয়োজিত তাঁর ৬১ তম জন্মদিন পালন উৎসবে তিনি স্বপরিবারে যোগ দেন। স্যামস পরিকল্পিত ‘ট্রিবিউট টু দ্যা লেজেন্ড’ কনসার্টের চুক্তিপত্রে তিনি আনুষ্ঠানিক ভাবে স্বাক্ষর করেছেন। পপ গুরু আজম খানের আকস্মিক অসুস্থ্যতা স্যামস এর প্রতিটি সদস্যকে মর্মাহত করে এবং কনসার্টটির তারিখ আপাততঃ স্থগিত রাখা হয়েছে। নিউ ইয়র্কের প্রস্তাবিত ‘বেনিফিট কনসার্ট ফর ফ্রিডম ফাইটার এন্ড পপ গুরু আজম খান’ সম্মন্ধে শিল্পীর সাথে শুরু থেকেই নিয়মিত যোগাযোগ রাখা হয়। এমনকি তারিখ পরিবর্তন সম্পর্কেও তিনি ওয়াকিবহাল ছিলেন। ২৯ সেপ্টেম্বর ‘স্যামস’ এর অন্যতম নির্বাহী পরিচালক মাহবুব এ খুদা রুমি ঢাকায় শিল্পীর বাসভবনে গিয়ে আনুষ্ঠানিক ভাবে এই বেনিফিট কনসার্টটির অনুমতি নেন। এ সময় ঢাকার একাধিক বিশিষ্ট সাংবাদিকও উপস্থিত ছিলেন। পপ গুরু আজম খানের তথাকথিত সংবাদ সম্মেলনে শিল্পী আইয়ুব বাচ্চু গুরুর জনৈক ভক্তের ৮০ হাজার মার্কিন ডলার (পপগুরুর চিকিৎসা তহবিলে) প্রদানের যে তথ্যটি প্রকাশ করেছেন তা উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন। পাশাপাশি পপ গুরুর চিকিৎসা তহবিলের নামে স্মরনিকা প্রকাশের মাধ্যমে ৪০ হাজার মার্কিন ডলার সংগ্রহের সংবাদটিও অসত্য। কারণ স্মারকটি গেল এপ্রিল মাসের ১১ তারিখে �স্যামসের� অভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যে প্রকাশিত হয়। পপ গুরুর ক্যান্সার ধরা পড়ে আরো বেশ ক’মাস পরে। পাশাপাশি বেনিফিট কনসার্টের নামে প্রবাসীদের কাছ থেকে বিরাট অংকের তহবিল সংগ্রহের তথ্যটিও অসত্য। এখানে উল্লেখ করা যেতে পারে, ২২ অক্টোবর এর প্রস্তাবিত অনুষ্ঠানটির জন্য ‘স্যামস’ এর পক্ষ থেকে উডসাইডের কুইন্স প্যালেস অডিটোরিয়াম অগ্রীম টাকা দিয়ে বুক করা হয় কিন্তু কোন আমন্ত্রন পত্র, বিজ্ঞাপন কিংবা ফায়ার তৈরী হয়নি। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, ‘স্যামস’ এর অন্যতম নির্বাহী পরিচালক এনায়েত মল্লিক রতন ইতিমধ্যে ব্যায়কৃত সিংহভাগ অর্থ তার নিজস্ব তহবিল থেকে যোগান দিয়েছেন। তথাকথিত সংবাদ সম্মেলনে শিল্পী আইয়ুব বাচ্চু প্রবাসীদের ঢালাও ভাবে কটাক্ষ করে যে মন্তব্য করেছেন ইতিমধ্যে প্রবাসে তা ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে। স্যামস এর প্রতিটি সদস্য প্রবাসে বিশেষ ভাবে সুপরিচিত এবং সমাজে সুপ্রতিষ্ঠিত। আইয়ুব বাচ্চুর উদ্দেশ্য প্রণোদিত সকল মিথ্যা তথ্য �স্যামস� পরিচালকদের সম্মানের মারাত্মক হানি করেছে। বাংলাদেশের আপামর জনগনের একান্ত প্রিয় শিল্পী পপগুরু আজম খানের চিকিৎসার যাবতীয় দায় ভার আইয়ুব বাচ্চু নিজের কাঁধে নেয়া এবং গেল জুলাই মাসে �স্যামস� প্রস্তাবিত বেনিফিট কনসার্টটি তিনি সহজ ভাবে নেননি। অথচ একজন প্রিয় শিল্পী ও মহান মুক্তিযোদ্ধাকে সহযোগীতা করার অধিকার প্রতিটি প্রবাসী বাঙ্গালীর আছে। এখানে আরো উল্লেখ করা যেতে পারে, গেল বছরের মার্চ মাসে নিউ ইয়র্ক সফরকালে শিল্পী আইয়ুব বাচ্চু ‘ট্রিবিউট টু দ্যা লেজেন্ড’ কনসার্টটির ব্যাপারে অবহিত হন। পপ গুরু আজম খানের বদলে তাকেই এ বিশেষ ট্রিবিউট প্রদানের ব্যাপারে তিনি ইচ্ছে প্রকাশ করেন। কিন্তু বোধগম্য কারনেই ‘স্যামস’ অত্যন্ত বিনয়ের সাথে তার এই প্রস্তাবটি প্রত্যাখান করে। ধারনা করা হচ্ছে, এ ঘটনার সূত্র ধরেই শিল্পী আইয়ুব বাচ্চু নাখোশ হন এবং পপ গুরুকে বিভ্রান্ত করে প্রেস কনফারেন্সের নামে নিজস্ব বলয়ের ক�জন তরুন সংবাদ কর্মীকে সাথে নিয়ে সাউথ এশিয়ান মিউজিক সোসাইটির কর্মকান্ড সম্মন্ধে বিভিন্ন জাতীয় দৈনিকে নেতিবাচক সংবাদ প্রকাশ করান। গত ৬ সেপ্টেম্বর মানব জমিন ও সমকাল এ ”আজম-বাচ্চুর দুঃখ প্রকাশ” শীর্ষক অত্যন্ত সংক্ষিপ্ত যে সংবাদটি প্রকাশিত হয় তাতে ‘সাউথ এশিয়ান মিউজিক সোসাইটি’ ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অহেতুক অভিযোগ ও অসম্মানের মোটেও খন্ডন হয়নি। আইয়ুব বাচ্চু তথাকথিত এ সংবাদ সম্মেলনে প্রবাসীদের প্রতারক বলে অভিহিত করে সবাইকে মারাত্মকভাবে অসম্মান প্রদর্শন করেছেন। সাউথ এশিয়ান মিউজিক সোসাইটি এই ব্যাপারে শিল্পী আইয়ুব বাচ্চুর কাছ থেকে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা আশা করছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV