পবিত্র ঈদুল আজহা যুক্তরাষ্ট্রে মঙ্গল ও বুধবার, বাংলাদেশে বুধবার উদযাপিত হবে
ইউএসএনিউজ: আগামী মঙ্গল ও বুধবার পৃথক দু’দিনে ঈদুল আজহা উদযাপিত হবে যুক্তরাষ্ট্রে।বাংলাদেশে উদযাপিত হবে বুধবারত্। আল্লাহর প্রতি আনুগত্য, ত্যাগ আর আনন্দের বার্তা নিয়ে বছর ঘুরে মুসলমানদের কাছে আবার ফিরে এসেছে এই দিনটি। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সারা বিশ্বের মুসলমানরা উদযাপন করবে এই ঈদ।
মুসলিম উম্মাহর দুটি বৃহত্তম ধর্মীয় উৎসবের অন্যতম ঈদুল আজহা। ত্যাগের মহিমায় ভাস্বর কোরবানির ত্যাগ ঘুচিয়ে দেয় ধনী-দরিদ্রের ব্যবধান। নতুন জামা পরে সকালেই নানা বয়সের মানুষ সমবেত হবে ঈদগাহ কিংবা মসজিদে। দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের পর ইমামের নেতৃত্বে মোনাজাত শেষে পরস্পর মিলিত হবে কোলাকুলিতে। সব ভেদাভেদ ভুলে পরস্পর আলিঙ্গন ও শুভেচ্ছাবিনিময় শেষে শুরু হবে কোরবানির পশু জবাই।
বস্তুত ঈদুল আজহার ধর্মীয় পালনীয় বিষয় হচ্ছে পশু কোরবানি। পবিত্র জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা পালিত হয়। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানির মাধ্যমে এর আনুষ্ঠানিকতা সমপন্ন করা হয়। সামর্থ্যবানরা নিজের ও প্রিয়জনের নামে পশু কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। সামর্থ্যবানদের জন্য আল্লাহতায়ালা পশু কোরবানি দেওয়া বাধ্যতামূলক করেছেন। আর সেই কোরবানির মাংসের একভাগ দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করারও নির্দেশ রয়েছে।
চার হাজার বছর আগে আল্লাহর নির্দেশে হজরত ইবরাহিম (আ.) পৃথিবীতে তাঁর সবচেয়ে প্রিয় জিনিস হিসেবে নিজ সন্তান হজরত ইসমাঈল (আ.)-কে কোরবানি দেওয়ার উদ্যোগ নেন। কিন্তু মহান আল্লাহতায়ালার অসীম কুদরতে হজরত ইসমাঈল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়। প্রায় চার হাজার বছর আগের ঐতিহাসিক ওই ঘটনা স্মরণ করে মুসলমানরা প্রতিবছর পশু কোরবানির মাধ্যমে আল্লাহর কাছে আত্মত্যাগের প্রতীকী পরীক্ষা দেয়।
ধর্মীয় রীতি অনুযায়ী পবিত্র এ মাসের ১০, ১১ ও ১২ তারিখের যেকোনো দিন কোরবানি দেওয়া যায়।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি