পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাষ্ট্রদূত আকরামুল কাদেরের শুভেচ্ছা
ওয়াশিংটন : মুসলিম বিশ্বের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ভাই বোন তথা সমগ্র যুক্তরাষ্ট্রবাসীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। একই সাথে আমি ব্রাজিল, মেক্সিকো ও কলমি¦য়ায় বসবাসরত বাংলাদেশী নাগরিকদেরও জানাই আমার আন্তরিক মোবারকবাদ। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদ-উল-ফিতর বয়ে আনে মানব জাতির জন্য অনাবিল আনন্দ বার্তা। আমরা সকল ভেদাভেদ ভুলে এক কাতারে শরিক হই আনন্দ উদ্যাপনে এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে গাঢ় হয় পর¯পরের প্রতি আমাদের সহমর্মিতা, ভালবাসা ও শ্রদ্ধাবোধ। এই পবিত্র দিনে প্রবাসী ভাইবোনদের প্রতি আহ¦ান, আসুন আমরা সিয়াম সাধনা এবং ঈদের মর্মবাণীকে আমাদের জীবনে ধারণ করি। সকল ভেদাভেদ ভুলে গিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ তথা সকলের সার্বিক মঙ্গলের জন্য একসাথে কাজ করি। পবিত্র ঈদ-উল-ফিতর সবার জন্য আনন্দময় হোক এই কামনা করছি। ঈদ মোবারক।-আকরামুল কাদের,রাষ্ট্রদূত ,ওয়াশিংটন,যুক্তরাষ্ট্র
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests