পবিত্র শবেমেরাজ আগামী রবিবার
পবিত্র শবেমেরাজ আগামী রবিবার। আরবি রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে পবিত্র শবেমেরাজ পালিত হবে বলে জানিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা সালাহ উদ্দিন।
বায়তুল মোকাররমের খতিব মঙ্গলবার রাতে কালের কণ্ঠকে বলেন, আগামী রবিবার বাদ মাগরিব জাতীয় মসজিদে মিলাদ ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া দেশের সব মসজিদে ওয়াজ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন থাকবে।
পবিত্র শবেমেরাজ মহানবী (সা.)-এর জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। মানবজাতির মধ্যে একমাত্র মহানবী (সা.)-ই জীবিত অবস্থায় সশরীরে মহান আল্লাহপাকের দিদার লাভ করেছিলেন। লাইলাতুল মেরাজ বা মেরাজের রাত তথা ঊর্ধ্বলোকে পরিভ্রমণ। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই রাত অতি পবিত্র। ৬২০ খ্রিস্টাব্দের পবিত্র এই রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহতায়ালার খাস রহমতে প্রথমে মক্কা মোকাররমার কাবা শরিফ থেকে জেরুজালেমে অবস্থিত বায়তুল মোকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন। সেখানে জামাতে ইমামতি করে ঊর্ধ্বলোকে গমন করেন। প্রতিটি আসমানে হজরত আদম (আ.) ও বিশিষ্ট নবীদের সঙ্গে বিশ্বনবীর (স.) সালাম ও কুশল বিনিময় হয়। তারপর তিনি সিদরাতুল মুনতাহায় উপনীত হন। এ সময় হজরত জিবরাইল (আ.) তাঁর সফরসঙ্গী ছিলেন। সেখান থেকে তিনি একা রফরফ নামক বিশেষ বাহনে সত্তর হাজার নূরের পর্দা পেরিয়ে আরশে আজিমে মহান আল্লাহতায়ালার দিদার লাভ করেন এবং প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়ায় প্রত্যাবর্তন করেন। মেরাজকালে মহানবী (সা.) সৃষ্টিজগতের রহস্য অবলোকন করেন।
ইসলাম ধর্মাবলম্বীরা আল্লাহর অশেষ রহমতের আশায় এই পবিত্র রজনীতে ইবাদত-বন্দেগি, জিকির-আজকার, নফল নামাজ ও কোরআন তিলাওয়াতে মশগুল থাকেন।কালের কণ্ঠ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests