Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে প্রেসিডেন্ট দেখতে চান অধিকাংশ মার্কিন

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: December 13, 2012 | 8:22 PM

হিলারি ক্লিনটন

ইব্রাহীম চৌধুরী, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের রাজনীতিতে হিলারি ক্লিনটন এখন সবচেয়ে আলোচিত নাম। প্রেসিডেন্ট নির্বাচনের রেশ কাটতে না-কাটতেই ২০১৬ সালের নির্বাচনে এখনই তাঁকে নিয়ে আলোচনা চলছে। জনমত জরিপে এগিয়ে থাকা পররাষ্ট্রমন্ত্রী কর্মদক্ষতায় ক্রমেই নিজের অবস্থান সংহত করছেন। তবে একাধিক সাক্ষাৎকারে তিনি আর প্রার্থী হচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন। ২০০৮ সালে দলের প্রাথমিক বাছাইয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হিলারি। পরে তিনি ওবামার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। গত চার বছরে মার্কিন পররাষ্ট্রনীতির সাফল্যের নায়ক মনে করা হয় তাঁকে। অভ্যন্তরীণ রাজনীতির সব বিতর্ক থেকে তিনি নিজেকে নিরাপদ রাখতে সক্ষম হয়েছেন। ওয়াশিংটন পোস্ট এবং এবিসি নিউজের সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, ৬৬ শতাংশ মার্কিন হিলারির সমর্থক। ৫৭ শতাংশ মানুষ পরবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট পদে তাঁর প্রার্থিতাকে সমর্থন করেন। অবশ্য গত বুধবার এবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারি বলেন, ‘মনে হয় না, আমি ২০১৬ সালের নির্বাচনে প্রার্থী হব। জনগণের জন্য কাজ করার আরও বহু ক্ষেত্র রয়েছে।’ তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎকারের একপর্যায়ে বলেন, স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন চান, তিনি যেন প্রার্থী হন। ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের মতে, হিলারিই হতে পারেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট। ফার্স্ট লেডি হিসেবে তিনি ছিলেন জনপ্রিয়। পরে নিউইয়র্ক থেকে সিনেটর নির্বাচিত হন। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, ২০১৬ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে হিলারিকে নিয়ে একটা নীরব প্রস্তুতি শুরু হয়ে গেছে। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এখনো যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয়। মার্কিন রাজনীতি এবং ডেমোক্রেটিক পার্টির প্রচারণায় বিল ক্লিনটনের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। সব ধরনের বিচার-বিশ্লেষণই ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির প্রার্থিতার পক্ষে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV