ঢাকায় পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন ও পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দীন সংবর্ধিত
বশীর উদ্দীন আহমেদঃ ঢাকাস্থ সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের পক্ষ থেকে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব-নিযূক্ত পররাষ্ট্র মন্ত্রী ডঃ একে আব্দুল মোমেন এবং বন ও পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দীন আহমেদ’র সম্মানে সম্প্রতি এক সংবর্ধনা ও মত বিনিময় অনুষ্ঠিত হয়। ডঃ আহমেদ আল কবীরের সভাপতিত্বে ও এমকে সোহেলের সঞ্চাললায় অনুষ্টিত সংবর্ধনা ও মত বিনিময় সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন এস বি করিম এআইজি (অবঃ), মহা-পরিচালক অডিট এন্ড একাউন্টস সরোজ কান্তি দেব, পরিকল্পনা কমিশনের মহা-পরিচালক রিফিকুল ইসলাম বাদল, বীর মুক্তিযোদ্ধা খালেকুর রহমান, ডাইরেক্টর লাকী মনি দেবনাথ, ব্যারিস্টার সৈয়দা সীমা করিম, প্রফেসর ড.মোহাম্মদ বাছিত (বুয়েট), ডিডি লোকেশ রন্জন তালুকদার ও সন্জিত কুমার রায়, বাংলাদেশ বিচিত্রার সম্পাদক আলাউদ্দিন আল আজাদ প্রমূখ গণ্যমান্য ব্যাক্তি বর্গ। মত বিনিময়ের এক পর্যায়ে ডঃ মোমেন জানান, তিনি বৃহত্তর সিলেটের পাচ মন্ত্রীকে এক সঙ্গে করে পররাষ্ট্র মন্ত্রনালয়ে মিলিত হওয়ার উদ্যোগ নিয়েছেন! তিনি বলেন, এই পরিষদের উদ্দেশ্য এবং লক্ষ্য এবং আমাদের চিন্তা চেতনা একই। অতএব আমরা দলমতনির্বিশেষে সকলে বিভাগের উন্নয়নে কাজ করি এবং সরকারের উন্নয়নের অগ্রযাত্রায় অংশীদার হই। সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আজকে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার