Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

পরীক্ষার জন্য বাংলাদেশের গণস্বাস্থ্যের কাছে ৮০০ কিট চেয়েছে যুক্তরাষ্ট্রের সিডিসি

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: April 29, 2020 | 4:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা শনাক্তের কিটের সক্ষমতা পরীক্ষার জন্য ৮০০ কিট চেয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণবিষয়ক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। মঙ্গলবার (২৮ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রকে এ বিষয়ে চিঠি দিয়েছে সিডিসি।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমাদেরকে সিডিসির পরিচালক সরাসরি চিঠি দিয়েছেন। তারা আমাদের কিট পরীক্ষা করে দেখতে চায়। এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থাকে কিট দেয়া হবে। কিটের কাগজপত্র বিএমআরসিকে দেয়া হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নেবে বলেছে।

এদিকে করোনা ভাইরাস শনাক্তকরণ কিট–সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ মেডিকেল রিসার্চ সেন্টারে (বিএমআরসি) জমা দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। কিটের সক্ষমতা কতটা, সে বিষয়ে পরীক্ষার জন্য বিএমআরসি ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী।

এর আগে, মহামারীর করোনা পরীক্ষার র‌্যাপিড কিট উদ্ভাবনের কথা বহু দিন ধরেই বলে আসছে গণস্বাস্থ্য কেন্দ্র। গত শনিবার কোভিড-১৯ শনাক্তের কিট সরকারের কাছে হস্তান্তরের জন্য অনুষ্ঠানের আয়োজন করে গণস্বাস্থ্য কেন্দ্র। সংস্থাটি জানায়, তাদের উদ্ভাবিত ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট’ কিটের মাধ্যমে সহজে ও স্বল্পমূল্যে করোনা ভাইরাস শনাক্ত করা সম্ভব। সেই অনুষ্ঠানে যায়নি ঔষধ প্রশাসন অধিদপ্তরের কোনো প্রতিনিধি। পরেও গ্রহণ করা হয়নি এ কিট।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV