পরোক্ষ ধূমপানে বছরে ১ লাখ ৬৫ হাজার শিশুর মৃত্যু
ইউএসএনিউজ ডেস্ক: পরোক্ষ ধূমপানে বিশ্বে প্রতি বছর প্রায় ছয় লাখ মানুষ মারা যাচ্ছে। এর মধ্যে এক লাখ ৬৫ হাজারই শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গবেষকরা গতকাল একথা জানিয়েছেন।বিশ্বে পরোক্ষ ধূমপানের প্রভাব নিরূপণে প্রথমবারের মতো পরিচালিত গবেষণায় ডব্লিউএইচও’র গবেষকরা জানতে পেরেছেন, অন্যদের চেয়ে শিশুরাই এর সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এর কারণে বছরে প্রায় এক লাখ ৬৫ হাজার শিশুর মৃত্যু হচ্ছে। অনেকে প্রাস উসতুনের নেতৃত্বে পরিচালিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে দুই-তৃতীয়াংশ শিশুর মৃত্যু হচ্ছে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায়। শিশুরা ঘরেই পরোক্ষ ধূমপানের শিকার হয় এবং এতে তাদের নানা ধরনের রোগ সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। ২০০৪ সালে ১৯২টি দেশের মানুষের মৃত্যুর ওপর গবেষণা চালিয়েছেন তারা। তাদের প্রাপ্ত তথ্যমতে, ২০০৪ সালে বিশ্বব্যাপী ৪০ শতাংশ শিশু, ৩৩ শতাংশ অধূমপায়ী পুরুষ ও ৩৫ শতাংশ অধূমপায়ী নারী পরোক্ষ ধূমপানের শিকার হয়ে মারা গেছেন।
সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের