পাকিস্তানি নাগরিকদের ভিসার মেয়াদ কমিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসার মেয়াদ কমিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় সব প্রকারের ভিসার মেয়াদ কমিয়ে দিয়েছে হোয়াইট হাউস। বাড়ানো হয়েছে ভিসার ফিও। যদিও কী কারণে ভিসা নীতিতে এই রদবদল, তা স্পষ্ট করা হয়নি ওই বিজ্ঞপ্তিতে।
তবে পাকিস্তানের ব্যাখ্যা, মার্কিন নাগরিকদের ভিসার মেয়াদের ক্ষেত্রে যে নীতি অনুসরণ করে তারা, সেই নীতির সঙ্গে সাযুজ্য রেখেই মার্কিন নীতিতে এই রদবদল।পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির খবর অনুযায়ী, ইসলামাবাদে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতেই ভিসা নীতিতে ব্যাপক রদবদলের কথা জানানো হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই ভিসার মেয়াদ কমিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন।
কী রদবদল হয়েছে? সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সাংবাদিকদের ভিসায়। আগে এই বিভাগে ভিসার মেয়াদ ছিল পাঁচ বছর। সেটা কমিয়ে করে দেয়া হয়েছে মাত্র তিন মাস।
অন্যদিকে চাকরি বা মিশনারিদের ক্ষেত্রে ভিসার মেয়াদ পাঁচ বছর থেকে এক বছরে নামিয়ে আনা হয়েছে। তবে ব্যবসা, বেড়ানো এবং ছাত্রদের ভিসার মেয়াদ পাঁচ বছরই রাখা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে সরকারি কর্মীদের কাজের ধরন অনুযায়ী ভিসার মেয়াদ নির্ধারণ করবে হোয়াইট হাউস।
এছাড়া ভিসার ফিজেও রদবদল করা হয়েছে বলে জিও টিভির সূত্রে খবর। আগে ভিসার খরচ ছিল ১৬০ মার্কিন ডলার। সেটা এখন বাড়িয়ে করা হয়েছে ১৯২ মার্কিন ডলার।
তবে কূটনৈতিক সূত্র উদ্ধৃত করে জিও টিভি জানিয়েছে, মার্কিন নাগরিকদেরও একই মেয়াদের ভিসা দেয় পাকিস্তান। যেমন মার্কিন সাংবাদিকদের পাকিস্তানে ভিসা দেওয়া হয় তিন মাসের জন্য। ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের সেই নীতি মেনেই আমেরিকাও ভিসার মেয়াদ একই রকম করতে চেয়েছে। সূত্র: আনন্দবাজার
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes