পাকিস্তানে লাদেনের বিরুদ্ধে এককভাবে অভিযানের জন্য ক্ষমা চাইবে না যুক্তরাষ্ট্র

ইউএসএনিউজ ডেস্ক: পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের বিরুদ্ধে এককভাবে অভিযান চালানোর জন্য ক্ষমা চাইতে অস্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার পাকিস্তান পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি লাদেন হত্যার ব্যাপারে তদন্ত করা এবং যুক্তরাষ্ট্রকে অবৈধভাবে সরকারকে না জানিয়ে এত বড় একটি অভিযান পরিচালনার জন্য ক্ষমা চাওয়ার আহ্বানের পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হল। হোয়াইট হাউসের প্রেস সচিব জে কার্নি প্রাত্যহিক সংবাদ ব্রিফিংয়ের সময় দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র কোনও কাজের জন্য ক্ষমা চায় না।
অবশ্য তিনি একই সঙ্গে পাকিস্তানের সাথে তার দেশের সম্পর্ককে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন এবং এ সম্পর্ক সহসা ভেঙ্গে যাওয়ার আশংকা নেই বলেও জানান।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ওসামা বিন লাদেনের বাসভবনে অভিযান চালাতে পাঠানো মার্কিন কমান্ডো দল বাধার মুখে পড়লে প্রয়োজনে পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গেও সংঘর্ষে লিপ্ত হতো এবং সে প্রস্তুতিও তাদের ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ কথা জানিয়েছে। এ মার্কিন দৈনিকের খবরে আরও বলা হয়েছে, অভিযানের ১০ দিন আগে এ ধরণের সংঘাতের আশংকা করেছিলেন বারাক ওবামা। আর এ কারণে অভিযানের সঙ্গে জড়িত কমান্ডোদের রক্ষার জন্য বাড়তি দু\’টি হেলিকপ্টার পাঠানো হয়েছিল।
এছাড়া অভিযানে বিন লাদেন নিহত হলে তাকে কবর দেয়ার জন্য একটি দল এবং ধরা পড়লে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আইনজীবী, দোভাষী ও তদন্ত কর্মকর্তাদের নিয়ে গঠিত আরেকটি দলকে তৈরি রাখা হয়েছিল। বিমানবাহী জাহাজ কার্ল ভিনসনে করে উত্তর আরব সাগরে প্রথম দলকে পাঠানো হয়েছিল বলে মনে করা হয়।সমকাল
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের