পাখির হামলায় নাস্তানাবুদ বিমান
ই উ এ স এ নি উজ ডেস্ক : ইয়াঙ্গুন ছেড়ে কলকাতায় আসা এয়ার-ইন্ডিয়ার বিমানটি অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক ওই মুহূর্তে একটি পাখি হামলা চালায় বিমানটির ওপর। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে পাইলটের দক্ষতায় বেঁচে যায় বিমানের সব আরোহী। গতকাল মঙ্গলবার দুপুরে কলকাতার আকাশে ওই ঘটনা ঘটে।
কলকাতা বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমানটিতে ৩৫ জন যাত্রী ছিল। পাখির আঘাতের কারণে বিমানের একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইলট নিরাপদে বিমানটি অবতরণ করতে পেরেছেন। এতে কেউ হতাহত হয়নি।
গত ১৬ জুন এয়ার-ইন্ডিয়ার আরেকটি বিমান পাখির হামলার শিকার হয়। তখনও পাইলটের দক্ষতায় রক্ষা পায় বিমানের ১৪৬ যাত্রী। সূত্র : জিনিউজ।
সর্বশেষ সংবাদ
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature