পাঠাও’র সহ-প্রতিষ্ঠাতা ফাহিম হত্যার প্রতিবাদে নিউইর্য়কে বিক্ষোভ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইর্য়কে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় রাইড শেয়ারিং কোম্পানি পাঠাও’র সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যার প্রতিবাদে ১৬ই জুলাই সন্ধ্যায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন ইউএস বাংলাদেশ কো-অপারেশন (ইউবকো) US Bangladesh Cooperation [UBCO] এর প্রেসিডেন্ট জসীম উদ্দিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, ৪৮ ঘন্টা অতিক্রম হয়ে গেল এখনও এন.ওয়াই.পি.ডি ফাহিম সালেহ্ হত্যার পেশাদার খুনিকে গ্রেপ্তার করিতে ব্যর্থ হয়েছেন। অনতিবিলম্বে খুনিকে গ্রেপ্তার করার জন্য নিউইর্য়ক সিটির মেয়র ডি. ব্লাজিওর প্রতি আহব্বান জানান। ফাহিম সালেহ্ ছিলেন একজন প্রতিভাবান আই.টি বিশেষজ্ঞ বাংলাদেশসহ পৃথিবীর কয়েকটি দেশে শেয়ার রাইড এর উদ্ভাবনি প্রকল্প ফাহিমের প্রতিভার বিকাশ। আরো বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও (ইউবকো) এর উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন, ইউবকো উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল রহমান, ইউবকো সহ-সভাপতি পলাশ, ইউবকো সাধারণ সম্পাদক আবুল হায়াত, বিশিষ্ট সাংবাদিক তোফাজ্জেল হোসনে লিটন, কমিউনিটি নেতা ইশতিয়াক আহম্মেদ প্রমূখ নেতৃবৃন্দ।

পাঠাও’র সহ-প্রতিষ্ঠাতা ফাহিমের আত্মার শান্তি কামনায় যুক্তরাষ্ট্রে বিভিন্ন সিটিতে ফাহিমের ভক্ত-ঘনিষ্ঠজনেরা ভার্চুয়াল দোয়া-মাহফিলে মিলিত হচ্ছেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests