Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

পানির দামে পুরনো বই বিক্রি করে সফল ব্যবসায়ী: ফ্লোরিডার টিকনারের সংগ্রহে ৫০ হাজার বই

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: February 7, 2013 | 2:54 PM

ই লি য়া স  হো সে ন : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা ডুনি টিকনার তার পুরো জীবনটা কাটিয়েছেন বইয়ের দুনিয়ায়। কিশোর বয়সেই তিনি বুক ক্লাবের সদস্য হয়েছিলেন। কলেজে ভর্তি হয়ে তিনি সাহিত্য ও ইতিহাস বিষয়ে পড়াশোনা করেন। এরপর ১২ বছর ধরে তিনি ডেসটিন লাইব্রেরির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।  বইয়ের জন্যে রয়েছে তার অগাধ ভালোবাসা। নিজস্ব সংগ্রহে রয়েছে হাজার হাজার বই। এসব পুরনো বা ব্যবহৃত বই দিয়ে তিনি চালু করেছেন ডুনি’স বুক কোম্পানি। এখানে রয়েছে সাহিত্যের সব শাখার বই। টিকনার বলেন, ‘এখানে বর্তমানে ৫০ হাজারের কিছু বেশি বই আছে। আমার সংগ্রহে আছে আরো বেশ কিছু বই। এগুলো এই স্টোরের বাইরে রয়েছে।’ তিনি বলেন, মূলত সব ধরনের বই নিয়েই আমার কারবার। কিশোরদের বই থেকে নন-ফিকশনধর্মী সব বইয়ের সংগ্রহ রয়েছে আমার কাছে। অধুনা সাহিত্যেরও বিশাল সংগ্রহ আছে আমার। তবে স্থান সীমাবদ্ধতার কারণে আমি শুধু রোমান্টিক বই রাখিনি। শুরুতে টিকনার তার নিজের সংগৃহীত বই দিয়ে ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু এখন তিনি বিভিন্ন সূত্র থেকে বই পেয়ে থাকেন। বই আসে লাইব্রেরি এবং চার্চ থেকেও। এছাড়া ক্রেতাদের কাছ থেকেও তিনি সীমিত সংখ্যক বই কিনে থাকেন । টিকনার বলেন, কোনো বই কেনার প্রস্তাব এলে আমি প্রথমেই না করি না। প্রথমে বইটি ভালো করে দেখে নিই। এ ধরনের ব্যবসায় এটা কোনো কঠিন কাজ নয়। টিকনার ১৯৮৭ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ডেসটিন লাইব্রেরির ম্যানেজার ছিলেন। ২০০৯ সালের সেপ্টেম্বরে তিনি নিজেই ডুনি’স বুক কোম্পানি চালু করেন। তার কোম্পানিতে রয়েছে মাত্র ৫০ সেন্ট থেকে ৫০ ডলার দামের বই। তবে ৪০-৫০ ডলার দামের বই তার কোম্পানিতে খুবই সীমিত। বইয়ের অবস্থা মানসম্মত হলে দাম পড়ে গড়ে তিন ডলার আর খুবই ভালো হলে দাম পড়ে ছয় ডলার। বইয়ের অবস্থা খারাপ হলে সেই বই বিক্রি করেন না টিকনার। তিনি এমন অনেক বই সরিয়ে ফেলেন যেগুলো বেশ পাঠযোগ্য। তিনি বলেন, এগুলো বিক্রি করে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি না।  পুরনো বই সংগ্রহে মানুষের সহজাত প্রবণতার কথা উল্লেখ করে টিকনার বলেন, শিশুকালে মানুষ যেসব বই পড়ে, সেগুলো সে সংগ্রহে রেখে তার সন্তান-সন্ততি এমনকি নাতি-নাতনিদের দিতে চায়। তিনি বলেন, ক্রেতাদের ভালো সেবা দেয়ায় আমার ব্যবসায়ের উন্নতি হয়েছে। ব্যক্তিগতভাবেই আমি নিজেই ক্রেতাদের সেবা দিয়ে থাকি। আমি অনেক ক্রেতাকে চিনি, জানি কোন লেখকের বই তাদের পছন্দ। যদিও বর্তমানে দিনদিনই ই-বইয়ের চাহিদা বাড়ছে, তবে টিকনার মনে করেন না, এটি কখনও প্রিন্ট বা মুদ্রিত বইয়ের বিকল্প হবে। তিনি বলেন, পর্যটক ও ছোট পরিসরে জীবনযাপনকারীদের জন্য ই-বই উপযুক্ত। কিন্তু বেশিরভাগ লোক মুদ্রিত বই পড়তেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। আগামী দু-তিন মাসের মধ্যেই ফেসবুকের মাধ্যমে মূল্যহ্রাসে বই বিক্রির পরিকল্পনা করছেন টিকনার।আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ