Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

পাবনা সমিতি ইউএসএ’র নতুন কমিটি : সভাপতি নান্নু ও সাধারণ সম্পাদক মনির

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: December 23, 2016 | 9:09 PM

নিউইয়র্ক : নিউইয়র্ক এর জ্যাকসন হাইটস্থ মেজবান রেষ্টুরেন্টে গত ২১ ডিসেম্বর পাবনা সমিতির ইউএসএ ইন্ক এর নতুন কমিটি ঘোষণা করা হয়। সমিতির উপদেষ্টা পরিষদ, নিবাচন কমিশন ও কার্যকরী পষিদের এক সাধারণ সভায় এ নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ শফিকুল ইসলাম (নান্নু) ও সভা পরিচালনা করেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম (মনির)। সভায় নির্বাচন কমিশন অন্য কোন প্রতিদ্বন্দি না থাকায় আগামী ২০১৭-২০১৮ সালের জন্য পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত ঘোষণা করেন। সমিতির সভাপতি মোঃ শফিকুল ইসলাম (নান্নু), সিনিয়র সহ সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন (বাচ্চু), সহ সভাপতি মোঃ জাকির হোসেন (জুয়েল), মোঃ স্বপন মিয়ান, মোঃ কুতুব উদ্দিন, মোঃ মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম (মনির), সহ সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম রাজু, নূর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মির্জা মালেক (প্লাবন), সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন, সহ কোষাধ্যক্ষ মোঃ মুকুল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মাজারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোজ্জামেল হক (নান্টু), ক্রীড়া সম্পাদক মোঃ সুলতান মাহমুদ রাসেল, সহ ক্রীড়া সম্পাদক মোঃ আবু সাঈদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ওমর আলী, মহিলা বিষয়ক সম্পাদক মিস শামীমা আক্তার বানু (লিপি), সহ মহিলা সম্পাদক সারেনা তানভীর, কার্যকরী সদস্য মোঃ রফিকুল ইসলাম (রফিক), মোঃ রেজাউল করিম (রেজা), মোঃ রেজাউল হক (রেজা), মোঃ আরিফুল রহমান, মোঃ তানভীর আহমেদ, মোঃ মনিরুজ্জামান (মনি), মোঃ আক্তার হোসেন। প্রধান উপদেষ্টা মোঃ মনিরুল ইসলাম (মনির), উপদেষ্টা মোঃ আব্দুস সামাদ, মোঃ আশাফুদ্দৌলা, মোঃ আফজাল হোসেন (চেয়ারম্যান), মোঃ ফজলুর রহমান, মোঃ বাদশা আলমগীর, মোঃ ফজলা কবির খান, মোঃ নূরুল ইসলাম, মোঃ হেলাল উদ্দিন, আতিয়ার মজিদ, হোসনে আরা, মোঃ আব্দুল বারেক, জাহানারা মিন্টু, মোঃ আব্দুস শুকুর ।

সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ মনিরুল ইসলাম (মনির), উপদেষ্টা ঠিকানার প্রধান সম্পাদক মোঃ ফজলুর রহমান, মোঃ বাদশা আলমগীর, হোসনে আরা, প্রধান নির্বাচন কমিশনার মোঃ শামসুল আলম, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি মোঃ আতাউর আলম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান, সহ সভাপতি ফতেনুর বাবু সহ আরো অনেকে। সভাপতি মোঃ শফিকুল ইসলাম (নান্নু)  অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।

সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদনে বলেন, পাবনা সমিতির মাধ্যমে প্রতি বছরে ন্যয় এবারেও কোরবানীর ঈদে আমরা গরু ও খাসি কোরবানি করেছি। প্রেসিডেন্ট শফিকুল ইসলাম (নান্নু) এর মাধ্যমে বাংলাদেশের মসজিদে একজন ইমামকে অর্থ সহযোগিতা করেছি। পাবনা সমিতি ইউএসএ ইন্ক এর মাধ্যমে বাংলাদেশে বন্যার্তদের মাঝে ত্রাণ সহযোগীতা করেছি। ইফতার পার্টি: পবিত্র মাহে রমজানে আল্লাহর সান্নিধ্য লাভের আশায় ইসলামের স্বাশ্বত কালচার, দলবদ্ধভাবে ইফতারে অংশ গ্রহনের অনুপ্রেরনা থেকে আমরা প্রতিবছরই আয়োজন করি ইফতার মাহফিলের। বাংলাদেশের জাতীয় দিবস উদযাপন : আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সকল জাতীয় দিবস সমূহ যথাযোগ্য মর্যাদায় পালনেও আমাদের চেষ্টার কোন ক্রুটি ছিলনা। পাবনা সমিতি সব সময় নিজস্ব আয়োজনে জাতীয় দিবস সমূহ পালন করলেও এবার বাংলাদেশ সোসাইটির আহ্বানে সাড়া দিয়ে একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও আমরা বাংলাদেশ সোসাইটির সাথে মিলিতভাবে উদযাপন করি। প্রবাসের সকল সামাজিক ও আঞ্চলিক সংগঠনের সাথে সম্পর্ক স্থাপন : প্রবাসের সকল সামাজিক ও আঞ্চলিক সংগঠনের সাথে বন্ধুত্বপূর্ন সম্পর্ক বজায় রাখার ব্যাপারে আমরা সদা জাগ্রত ছিলাম। “মানুষ মানুষের জন্য” এই স্বাশ্বত বানীকে ধারন করে আমরা ভূমিকা রেখেছিলাম পাবনা সমিতির সিনিয়র সহ সভাপতি জনাব সাজ্জাদ হোসেন বাচ্চু ভাইয়ের সহ দর্মীনি ও আব্দুল আলিম খানের মায়ের আত্মার মাগফেরাত কামনায় আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি। তিনি আরো বলেন আমাদের এই কর্মকান্ড কখনই আলোর মুখ দেখত না যদি না কার্যকরী কমিটির সকল সদস্য, উপদেষ্টা মন্ডলীর সদস্য সর্বোপরি আপনারা সহযোগীতার হাত প্রসারিত না করতেন।

সহ সভাপতির বক্তব্যে মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, যখনই কোন সংগঠন কোন অনুষ্ঠানের আয়োজন করেছে আমরা স্বশরীরে উপস্থিত থেকেছি, সহযোগীতার হাত প্রসারিত করেছি, বিশেষ করে কোন সামাজিক, মানবিক, পিকনিক, ইফতার পার্টি ও দোয়া মাহফিল এ আমরা সবসময়ই অংশ গ্রহন করেছি। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা আমরা বজায় রাখবো। সাংগঠনিক সম্পাদক মির্জা মালেক (প্লাবন) তার বক্তব্যে বলেন, সংগঠনকে আরো গতিশীল করতে প্রত্যেককে আরো সদস্য বাড়াতে হবে। কার্যকরী সদস্য মোঃ রফিকুল ইসলাম বলেন পাবনা সমিতি ইউএসএ ইন্ক এর দ্বারা বিভিন্ন সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহন ও সাধ্যমত সহযোগিতায় আমাদের প্রয়াস ছিল অবারিত। তিনি বলেন আমরা চেষ্টা করেছি পাবনা সমিতি ইউএসএ ইন্ক এর মাধ্যমে নতুন ইমিগ্রেন্টদের বিভিন্ন ভাবে সহযোগীতা করতে, বিশেষ করে চাকুরী প্রদানের ক্ষেত্রে। অনেকের কর্মসংস্থানেই আমরা সক্রিয়ভাবে সহায়তা করেছি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV