পায়ে লিখে সফল
সাইফুল হক মোল্লা, কিশোরগঞ্জ : শরীফুল ইসলাম তখন দ্বিতীয় শ্রেণীর ছাত্র। হাত থেকে উড়ে যাওয়া বেলুন আনতে গিয়ে তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বাঁচাতে গিয়ে চিকিৎসকেরা হাত দুটি কেটে ফেলেন তার। সেই থেকে শরীফুল পা দিয়ে লিখতে শেখে। এ বছর পা দিয়ে লিখে সে কিশোরগঞ্জ আজিম উদ্দিন উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ-৪.১৯ পেয়েছে।
কিশোরগঞ্জ শহরের বয়লা তারাপাশা এলাকার খাদ্যগুদাম সড়কে শরীফুলদের বাসা। বাবা সিরাজুল ইসলাম স্টেশনারি ব্যবসায়ী। মা কোহিনূর ইসলাম গৃহিণী। তিনি জানান, হাত না থাকলেও শরীফুল মুঠোফোন ও কম্পিউটারের কাজে বেশ দক্ষ।
শরীফুল জানায়, শরীরে হাত না থাকলেও চলে, মনে সাহস থাকতে হয়। অদম্য চেষ্টা, সাহস তাকে জয়ী হতে সাহায্য করেছে। তবে সে এই ফলে সন্তুষ্ট নয়। ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে শরীফুল।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি