Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

পাসওয়ার্ডের নিরাপত্তায় ১০টি গুরুত্বপূর্ণ পরামর্শ

অনলাইন ডেস্ক পঠিত: 16 বার

প্রকাশিত: July 16, 2012 | 8:18 AM

সম্প্রতি  ইয়াহু থেকে ৫০ হাজার, লিংকডইন থেকে ৬০ লাখ আর এনভিডিয়া থেকে ৪ লাখ পাসওয়ার্ড চুরি করে নিয়েছে হ্যাকাররা। ইন্টারনেটে বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য চুরির ঘটনা প্রায়শই ঘটছে। ইন্টারনেট নিরাপত্তা-বিশেষজ্ঞরা ইন্টারনেটে তথ্য হ্যাক হয়ে যাওয়ার এ ঘটনায় সবাইকে সতর্ক থাকার এবং বিভিন্ন ওয়েবসাইটে জটিল পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড হালনাগাদ করা এবং একই পাসওয়ার্ড সব ধরনের অ্যাকাউন্টে ব্যবহার না করারও পরামর্শ দিয়েছেন তাঁরা। এ প্রসঙ্গে কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফির কম্পিউটার-বিশেষজ্ঞরা ১০টি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। ১.  প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন। ২. কোনো ডিভাইস থেকে ইন্টারনেট ব্যবহার শেষ হলে তা অবশ্যই লগ-অফ করুন। ৩. হালনাগাদ অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন ও কি লগার্স এড়িয়ে চলুন। ৪. নিজের নিয়ন্ত্রণ থাকে না এমন কম্পিউটার বা সাইবার ক্যাফেতে পাসওয়ার্ড ব্যবহারের বিষয়ে সতর্ক থাকুন। ৫. কারও সঙ্গে পাসওয়ার্ড বিনিময় করবেন না, বা কাউকে নিজের পাসওয়ার্ড জানাবেন না। ৬. বছরে অন্তত একবার পাসওয়ার্ড পরিবর্তন করুন। ৭. সহজে মনে রাখা সম্ভব অথচ অনুমানযোগ্য নয় এমন পাসওয়ার্ড নির্বাচন করুন। ৮. কমপক্ষে আট সংখ্যার পাসওয়ার্ড বেছে নিন। এ ক্ষেত্রে সংখ্যা ও অক্ষরের সমন্বয় করুন। ৯. সহজে পাসওয়ার্ড মনে রাখার জন্য সূত্র হিসেবে কোনো কবিতার লাইন বা কোনো শব্দগুচ্ছ মনে রাখুন। ১০. পাসওয়ার্ড শক্তিশালী কি না তা পরীক্ষা করুন। যে অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিচ্ছেন তাতে যদি পাসওয়ার্ড বিশ্লেষণ করার পদ্ধতিটি থাকে তবে সেখানে দেখানো নিয়ম মেনে পাসওয়ার্ড নির্বাচন করুন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV