Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

পাসপোর্ট থেকে ইসরাইল ভ্রমণ নিষেধাজ্ঞা বাক্য তুলে দেয়ায় ইসরাইলের ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসেনি: পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: May 24, 2021 | 2:08 PM

সিরাজুস সালেকিন: পাসপোর্ট থেকে ইসরাইল ভ্রমণের নিষেধাজ্ঞার বাক্য তুলে দেয়া হলেও দেশটির ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। পাসপোর্টে ছয় মাস আগে এ পরিবর্তন আসলেও ফিলিস্তিন-ইসরাইল সংঘাতের কারণে বিষয়টি নতুন করে সামনে এসেছে বলে জানিয়েছেন তিনি। রোববার পররাষ্ট্রমন্ত্রী মানবজমিনকে এ কথা বলেন।
ইসরাইলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। দেশটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতিও দেয়নি বাংলাদেশ। এতদিন বাংলাদেশের পাসপোর্টে উল্লেখ ছিল, ইসরাইল ব্যাতীত বিশ্বের সব দেশ ভ্রমণে এই পাসপোর্ট ব্যবহার করা যাবে। সম্প্রতি ই-পাসপোর্ট থেকে ইসরাইল ভ্রমণের নিষেধাজ্ঞার বাক্যটি তুলে দেয়া হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে ড. মোমেন বলেন, প্রায় ৬ মাস আগে বাংলাদেশ পাসপোর্টে পরিবর্তন এনেছে। পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখতে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞার বাক্য তুলে দেয়ায় দেশটির ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ফিলিস্তিন-ইসরাইলের চলমান সংঘাতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে। দেশ হিসেবে ইসরাইলকে আজ পর্যন্ত স্বীকৃতি দেয়া হয়নি। তবে ইসরাইলের সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক স্থাপন হবে কি-না তা নির্ভর করছে ফিলিস্তিনের সঙ্গে দেশটির যে সংকট রয়েছে তা সমাধানের ওপর। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV