পিটাসবার্গে সিনাগগে হামলায় আক্রান্তদের ১ লাখ ডলার সহায়তা মুসলিমদের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের পিটাসবার্গে ইহুদিদের ধর্মীয় উপসানলয় সিনাগগে সন্ত্রাসী হামলায় আক্রান্তদের সহায়তা হিসেবে স্থানীয় মুসলিমরা ১ লাখ ডলার সহায়তা দিয়েছে। ওই হামলায় ১১ জন নিহত হয়। প্রতিবেশি ইহুদিদের এধরনের সহায়তায় স্থানীয় মুসলিমরা প্রচারণা শুরু করলে মাত্র ৬ ঘন্টায় ২৫ হাজার ডলার জমা পড়ে। এরপর ২৪ ঘন্টায় তা ৫০ হাজার ডলার ছাড়িয়ে যায়। এ প্রচারণার লক্ষ্য এবার ১ লাখ ২৫ হাজার ডলার। টাইমস অব ইসরায়েল
মুসলিমদের দুটি স্থানীয় দাতব্য প্রতিষ্ঠান ‘সেলিব্রেটমার্সি’ ও ‘এমপাওয়ার চেঞ্জ’ এ প্রচারণার উদ্যোগ নেয়। এক বিবৃতিতে প্রতিষ্ঠান দুটি জানায়, সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান আমাদের বিশ্বাসেরই অংশ এবং এ শক্তিশালী বার্তার জানান দিতেই ইহুদি প্রতিবেশিদের ওপর হামলার বিরুদ্ধে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। আহতদের চিকিৎসা, শোক সন্তপ্ত পরিবার ও নিহতদের সৎকারের জন্যে মুসলিমদের এ সয়াহতার অর্থ তুলে দেয়া হবে। বিবৃতিতে আরো বলা হয় যুক্তরাষ্ট্রের এধরনের সন্ত্রাসী হামলার কোনো স্থান নেই এবং এ বার্তা ইহুদি ও মুসলিমদের ঐক্য হিসেবেই আমরা দিচ্ছি।
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন