পিপলএনটেক ইন্সটিটিউটের ‘নো মোর অড জব’ সেমিনার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পিপলএনটেক আটলান্টিক সিটিসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত হাজার হাজার বাংলাদেশীকে ‘অড জব’ ছেড়ে আইটি জবে ফিরিয়ে এনে উন্নত জীবন গড়তে অগ্রনী ভূমিকা রেখে চলছে। এমন অভিমত পোষণ করা হয় গত ২৫ এপ্রিল নিউজার্সী অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির পিপলএনটেক ইন্সটিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত ‘আইটি জব সেমিনার’-এ। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন পিপলএনটেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ।
ইঞ্জিনিয়ার হানিপ বলেন, ‘সোনার হরিন হাতে পাওয়ার যে স্বপ্ন নিয়ে হাজার হাজার বাংলাদেশী আটলান্টিক পাড়ি দিয়েছিলেন তা এখন আর স্বপ্ন নয়, পিপলএনটেক তার বাস্তব রূপ দিতে ইতিমধ্যে সক্ষম হয়েছে।’ তিনি বলেন, ‘৫-৭ বছর পূর্বে যুক্তরাষ্ট্রে আইটি ক্ষেত্রে কর্মরত ছিল বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রীপ্রাপ্ত স্বল্পসংখ্যক বাংলাদেশী। কিন্তু যোগ্যতা এবং অধ্যবসায়ের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ছাড়াও যে আইটি জব পাওয়া সম্ভব তা প্রমান করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পিপল এন্ড টেক।’
ইঞ্জিনিয়ার হানিপ বলেন, এই আড়াই শ’ জনের কোর্সের জন্য মোট এক মিলিয়ন ডলার ফি লাগতো। সেটি আমরা নিচ্ছি না। মেধাবি এবং উদ্যমী বাংলাদেশিরা অডজব থেকে মুক্তি পাওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছেন বলে জানান ইঞ্জিনিয়ার হানিপ।
পিপলএনটেক আটলান্টিক সিটি শাখার অ্যাডমিনিস্ট্রেটর এবং বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি আকবর হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সেমিনারে যুক্তরাষ্ট্রের ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানীতে কর্মরত প্রাক্তন শিক্ষার্থী তানভীর আহমেদ, মনির হোসেন, ফাতেমা রহমান, সালমা পারভিন এবং ফাতেমা ইয়াসমিন তাদের অভিজ্ঞতা বর্ননা করে এই সেমিনারে বলেন, পিপলএনটেকের কারিকুলাম এবং ট্রেনিং পদ্ধতি সঠিকভাবে অবলম্বন করলে ছয় মাসের ট্রেনিং নিয়ে ৮০ থেকে ২০০,০০০ হাজার ডলারের চাকুরী পাওয়া-এটি এখন আর বিজ্ঞাপণ নয়, বাস্তবতা। তারা আটলান্টিক সিটিতে পিপলএনটেকের ক্যাম্পাস খোলা রাখার মাধ্যমে তাদের সোনার হরিন ধরার স্বপ্নকে বাস্তব রূপ দেয়ার জন্য পিপলএনটেকের প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জনান। অনুষ্ঠানে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, চীন, ম্যাসাডোনিয়া, ভিয়েতনামসহ বিভিন্ন দেশের ভর্তিচ্ছুরা ছিলেন।
সেমিনারে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাষ্টিবোর্ড চেয়ারম্যান আবদুর রফিক, কম্যুনিটি ব্যক্তিত্ব মাহবুবুর রহমান চুন্নু, বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সাধারণ সম্পাদক মোঃ শাহীন, বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির সাবেক সভাপতি ও বিশিষ্ট রাজনীতিক রহমান বাবুল, কম্যুনিটি ব্যক্তিত্ব এবং আটলান্টিক সিটি আলহেরা মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা মোঃ ইকবাল হোসেন, আটলান্টিক সিটি রিপাবলিকান ক্লাবের সেক্রেটারী, বিশিষ্ট ব্যবসায়ী এবং আটলান্টিক সিটি পুলিশ ডিপার্টমেন্টের অফিসার সুমন মজুমদার।
আটলান্টিক সিটিসহ যক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে যারা আইটি পেশায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে পিপলএনটেকের আটলান্টিক সিটির কার্যালয়ে ২৭০৯ ফেয়ারমাউন্ট এভিনিউ, আটলান্টিক সিটি, নিউজার্সী ০৮৪০১, ফোন নং ৬০৯-৩৩৪-১৪৯০) অথবা ১-৮৫৫-৫৬২-৭৪৪৮ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। এনআরবি নিউজ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!