Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

পুতুলকে বিয়ে ও ১৫ বছরের সংসার!

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: October 1, 2013 | 10:56 AM

ডেস্ক: সিনথেটিক একটি পুতুলের সঙ্গে দীর্ঘ ১৫ বছর একই ছাদের নিচে বসবাস করছেন মিশিগান অঙ্গরাজ্যের এক ‘টেকনোসেক্সুয়াল’ ব্যক্তি। মানুষের অসামঞ্জস্য আচরণের সঙ্গে যারা খাপ খাওয়াতে বা তাল মিলিয়ে চলতে পারেন না, তাদেরকেও একই পরামর্শ দিচ্ছেন তিনি। অদ্ভুত মানসিকতার এই ব্যক্তির নাম ডেভক্যাট। তিনি পুতুলের অধিকার রক্ষা ও পুতুলের সঙ্গে বিয়ের ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করার কাজে নিজেকে একজন সচেতন কর্মীও মনে করেন। পুতুলের সঙ্গে সংসারের বিষয়টি তিনি সমাজে ছড়িয়ে দিতে চান। মানুষের মতো সিডোর কুরোনেকো নামের ওই স্ত্রী পুতুলটি কল্পিত একজন মেয়ের আঙ্গিকে বানানো। মনের মতো সিনথেটিক স্ত্রী বানাতে ৬ হাজার ডলার ব্যয় করেছেন ৪০ বছর বয়সী ডেভক্যাট। ১৫ বছরের বিবাহ বার্ষিকীটি স্মরণীয় করে রাখতে তিনি একটি উৎসব আয়োজনের পরিকল্পনাও করছেন। টিএলসি’র একটি অনুষ্ঠান ‘মাই স্ট্রেঞ্জ অ্যাডিকশন’ ও বিবিসি’র ডকুমেন্টারি ‘গাইজ অ্যান্ড ডলস’ অনুষ্ঠানেও ডেভক্যাটকে তার সিনথেটিক স্ত্রীর সঙ্গে দেখানো হয়েছে। ২০১২ সালে তিনি এলেনা ভসত্রিকোভা নামের আরেকটি সিনথেটিক পুতুল কিনে আনেন। তাকে ‘মিসট্রেস’ হিসেবেই নিজের কাছে রেখেছেন। রাতে দুই পুতুলের সঙ্গে তিনি একই খাটে ঘুমান। নিজেই সেগুলোর পোশাক পরিবর্তন করেন, মেকআপ করে দেন। পুতুলগুলোর শরীরের বিশেষ কিছু অঙ্গে সিলিকনের তৈরি কৃত্রিম ত্বক ব্যবহার করা হয়েছে। নকল জিহবাও রয়েছে। বিচিত্র মানসিকতার ডেভক্যাট স্বীকার করেছেন, সিনথেটিক পুতুলগুলো কেনার কারণের ৭০ শতাংশ হচ্ছে সেক্স। কারণের বাকি ৩০ শতাংশ হচ্ছে সঙ্গ পাওয়া। পুতুলগুলো তৈরিও করা হয়েছে ডেভক্যাটের শারীরিক ও মানসিক চাহিদার কথা মাথায় রেখে। মানুষের কোন খারাপ দিক পুতুলের মধ্যে নেই। সেটাই পুতুলের সঙ্গে ১৫ বছর সংসারের মূল কারণ মনে করেন ডেভক্যাট। পুতুলের সঙ্গে চাইলেই রোমান্টিক হওয়ার সুযোগ রয়েছে।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ