পুনরুজ্জীবিত হচ্ছে জ্যাকসনের যৌন হয়রানির মামলা!
অনলাইন ডেস্ক : যৌন হয়রানির অভিযোগে ২০০৫ সালে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল পপতারকা মাইকেল জ্যাকসনকে। ক্যালিফোর্নিয়ায় চার মাসের বেশি সময় ধরে মামলাটির কার্যক্রম চলার পর শেষ পর্যন্ত নির্দোষ প্রমাণিত হওয়ায় বেকসুর খালাস পান জ্যাকসন। সম্প্রতি মামলাটিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়। ২০০৫ সালে জ্যাকসনের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা হওয়ার পর হইচই পড়ে গিয়েছিল চারদিকে। মামলার অভিযোগে বলা হয়েছিল, জ্যাকসন তাঁর নেভারল্যান্ড বাংলো বাড়িতে ১৩ বছর বয়সী এক বালককে উত্ত্যক্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে দায়ের করা সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। ২০০৯ সালে জ্যাকসনের ৫০টি মঞ্চ পরিবেশনা নিয়ে ‘দিস ইজ ইট’ কনসার্ট সিরিজের পরিকল্পনা করা হয়েছিল। জুলাইয়ে শুরু হয়ে তা চলার কথা ছিল ২০১০ সালের মার্চ মাস পর্যন্ত। লন্ডনের ওটু এরিনায় আয়োজিত কনসার্ট সিরিজটির প্রচারণাও শুরু করেছিল এইজি নামের একটি প্রতিষ্ঠান। কিন্তু প্রথম কনসার্টের মাত্র তিন সপ্তাহ আগে ২০০৯ সালের ২৫ জুন মৃত্যু হয় জ্যাকসনের।
‘দিস ইজ ইট’ কনসার্টের প্রচারণার দায়িত্বে থাকা এইজি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সম্প্রতি দুই হাজার ৬০০ কোটি পাউন্ডের ক্ষতিপূরণ মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জ্যাকসন পরিবারের পক্ষ থেকে। এর পর জ্যাকসনের যৌন হয়রানির মামলাটি পুনরুজ্জীবিত করার তত্পরতা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, এর পেছনে কলকাঠি নাড়ছে এইজি।
সম্প্রতি জ্যাকসন পরিবারের সদস্যরা দাবি করেন, ‘দিস ইজ ইট’ কনসার্টে অংশ নিলে ৬৬০ কোটি পাউন্ড আয় করতেন পপ কিং। এ ছাড়া, আরও কিছু কারণে এক হাজার ৯৮০ কোটি পাউন্ড ক্ষতির মুখে পড়েছে জ্যাকসন পরিবারের সদস্যরা। এজন্য এইজি প্রতিষ্ঠানের কাছ থেকে সব মিলিয়ে দুই হাজার ৬০০ কোটি পাউন্ড ক্ষতিপূরণ চেয়েছেন জ্যাকসনের মা ক্যাথরিন এবং তিন সন্তান প্যারিস, প্রিন্স ও ব্ল্যাঙ্কেট।
‘দিস ইজ ইট’ কনসার্টের পরিকল্পনা চূড়ান্ত হওয়ার কিছুদিনের মাথায় জ্যাকসনের ব্যক্তিগত চিকিত্সক হিসেবে ভাড়া করা হয়েছিল কনরাড মারেকে। জ্যাকসন পরিবারের দাবি, কনরাড নিয়োগ পাওয়ার পর তাঁর তত্ত্বাবধানে অবহেলা করেছে এইজি। জ্যাকসনকে নিয়মিত প্রপোফল ইনজেকশন ব্যবহারের অনুমতি দিয়েছিলেন কনরাড। অথচ এ বিষয়ে তাঁর কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না।
অনিচ্ছাকৃতভাবে জ্যাকসনকে হত্যার দায়ে দুই বছরের কারাদণ্ড পেয়েছেন কনরাড মারে। গত বছর থেকে লস অ্যাঞ্জেলেস কারাগারে সাজা ভোগ করছেন তিনি।
জ্যাকসনের মৃত্যুর পর ৬৭৫ মিলিয়ন পাউন্ডেরও বেশি আয় করেছে মাইকেল জ্যাকসন এস্টেট। তার মধ্যে ৩৭৫ মিলিয়ন পাউন্ডই খরচ করা হয়েছে জ্যাকসনের দেনা পরিশোধের পেছনে।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests