Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

পুরো ডিমেও নেই হৃদরোগের ঝুঁকি

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: May 3, 2013 | 5:10 PM

ডেস্ক : পুরো একটা ডিম খাওয়া হৃদযন্ত্রকে সুস্থ রাখার একটি খাদ্য হতে পারে বলে সম্প্রতি এক সমীক্ষায় বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির গবেষকরা করোনারি হার্ট ডিজিজের পুরুষ ও মহিলাদের প্রতিদিন একটি পুরো ডিম খেতে দিয়ে তাদের ওপর এর প্রভাব পরীক্ষা করে দেখেন। পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়ার পর গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছেন। পরীক্ষাধীন নারী-পুরুষকে ছয় সপ্তাহ ধরে তাদের নিয়মিত ডায়েটের অংশ হিসেবে প্রাতরাশে দুটি ডিম কিংবা ডিমের আধাকাপ সাবস্টিউট কিংবা উচ্চমাত্রার কার্বোহাড্রেট খেতে দেয়া হয়। দেখা গেছে, যারা পুরো ডিম কিংবা ডিমের সাবস্টিউট খেয়েছেন তাদের সার্বিক কোলেস্টেরল, রক্তচাপ, দৈহিক ওজন কিংবা এন্ডোথেলিয়াল ক্রিয়ার ওপর কোন নেতিবাচক প্রভাব পড়েনি। ইউনিভার্সিটি অব কানেক্টিকাটের এক গবেষণায় বলা হয়, মেটাবোলিক সিনড্রোম আছে এমন পূর্ণবয়স্ক ব্যক্তি দৈনিক পুরো একটি ডিম খেলে এইচডিএল কোলেস্টেরলের কর্যক্রম ও গঠন প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলে। এ পরীক্ষায় পরীক্ষাধীন ব্যক্তিরা কার্বোহাড্রেটমুক্ত ডায়েট অনুসরণ করেন এবং প্রতিদিন তিনটি ডিম কিংবা অনুরূপ পরিমাণ ডিমের সাবস্টিউট খান। ১২ সপ্তাহ পরে দেখা যায়, যারা নির্ধারিত পরিমাণ ডিম খেয়েছেন তাদের এইচডিএল (ভাল কোলেস্টেরল) গঠনের উন্নতি হয়েছে এবং রক্তের কোলেস্টেরলও হ্রাস পেয়েছে। তিনটি করে ডিম যারা খেয়েছেন তারা আগে থেকেই এইচডিএলে আক্রান্ত ছিলেন। দেখা গেছে, এই এইচডিএল ট্রাইঅ্যাসিলগ্লাইসেরলে গিয়ে হ্রাস পেয়েছে। এ উপাদানটি ডিমের হলুদ কুসুমে প্রচুর পরিমাণে থাকে। পূর্ববর্তী ও বর্তমান পরীক্ষাসমূহের সমন্বয় সাধন করে বলা হচ্ছে, হৃদরোগের ঝুঁকি এড়াতে ডিম একটি কার্যকরি খাদ্য। সূত্র : এএনআই।ইনকিলাব

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV