পূর্ব আমেরিকায় শীতকালীন ঝড় নিহত ৯, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৩ লাখ মানুষ. মিসিসিপিতে জরুরি অবস্থা
ডেস্ক: যুক্তরাষ্ট্রে শক্তিশালী শীতকালীন ঝড়ের কারণে প্রায় ২০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে আমেরিকার উত্তরপূর্বাঞ্চলে এবারের ক্রিসমাসের ছুটিতে ভ্রমণে আগ্রহী যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ ঘটনায় নিহত হয়েছেন ৯ জন। ২ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। মিসিসিপি রাজ্যের ৮টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানে প্রবল বাতাসের সঙ্গে ভারী বরফ পড়ে স্বাভাবিক জীবনযাত্রাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জাতীয় আবহাওয়া বিভাগ নিউ ইংল্যান্ডের উত্তরে ১২ থেকে ১৮ ইঞ্চি তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছে। এছাড়া শীতকালীন ঝড়টি দক্ষিণপূর্ব দিকে সরে গেছে। সেখানে মিশিগানের কিছু অংশে এক ফুটের চেয়ে পুরু হয়ে তুষার পড়ে জনজীবন অচল করে তুলেছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়ের সঙ্গে সঙ্গে বৃষ্টিসহ তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ওহাইয়ো নদী উপত্যকা এবং উত্তর পূর্বাঞ্চল এ ঝড়ের পূর্বাভাসের আওতায় রাখা হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে নিউ ইয়র্কের উত্তরে, ভারমন্ট এবং নিউ হ্যাম্পশায়ারে প্রতি ঘণ্টায় ২ ইঞ্চি পুরু তুষার পড়তে পারে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে। সেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৮ কিলোমিটার বলে উল্লেখ করা হয়েছে। ফ্লাইটঅ্যাওয়ারডটকম জানিয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল প্রায় ২০০ ফ্লাইটের সফরসূচি বাতিল করে একদিন পিছিয়ে দেয়া হয়েছে। আমেরিকান এয়ারলাইন্সই সবচেয়ে বেশি ৩০টি ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। বুধবার যুক্তরাষ্ট্রে বিভিন্ন এয়ারলাইন্সে ফ্লাইট বাতিলের সংখ্যা ছিল ১৫০০। এ মওসুমের সবচেয়ে বড় ঝড়কে মোকাবিলা করতে বুধবার রাতেই নিউ ইয়র্ক স্টেট এর ইমারজেন্সি অপারেশন সেন্টার তৈরি রেখেছিল। গভর্নর এন্ড্রু কৌমো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সাতটি ইউটিলিটি বিভাগের প্রধানদেরকে তাদের কার্যক্রমের জন্য জবাবদিহি করতে হবে। এর আগে গত অক্টোবরে স্যান্ডির সময় এদের তৎপরতার কারণে যথেষ্ট সমালোচনা করা হয়েছিল। নিউ ইয়র্কে যখন শরৎ এবং শীতের সময় সামান্য তুষারপাত শুরু করেছে তখনই এ ঝড়ের পূর্বাভাস পাওয়া গেল।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests