পৃথিবিতে ১০০ কোটি মানুষ প্রতিবন্ধী
বাংলা প্রেস: পৃথিবিতে প্রায় ১০০ কোটি প্রতিবন্ধী মানুষ রয়েছে । বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ। এর মধ্যে প্রতি পাঁচজনে একজনের অবস্থা গুরুতর। তাদের সংখ্যা প্রায় ২০ কোটি। গত বৃহস্পতিবার প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ও বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়। এই প্রথমবারের মতো সারা বিশ্বের প্রতিবন্ধীদের নিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করা হলো। ডব্লিউএইচওর তথ্যমতে, সত্তরের দশকে বিশ্বে প্রতিবন্ধীদের সংখ্যা ছিল মোট জনসংখ্যার ১০ শতাংশ।গত বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনের প্রস্তাবনায় ডব্লিউএইচওর মহাপরিচালক মার্গারেট চ্যান ও বিশ্বব্যাংকের প্রধান রবার্ট জোয়েলিক বলেন, ভবিষ্যতে বিশ্বে প্রতিবন্ধীদের সংখ্যা বাড়বে। এটি আরও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াবে। তাঁরা বলেন, বয়স্ক মানুষ বেড়ে যাওয়ার কারণে প্রতিবন্ধীদের সংখ্যা বাড়ছে। বয়স্ক মানুষ অক্ষম হয়ে পড়ার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। এ ছাড়া বিশ্বজুড়ে ডায়াবেটিস, হূদরোগ, ক্যানসার ও মানসিক ব্যাধি বাড়ছে। প্রতিবেদনে বলা হয়, কোনো কোনো দেশ অক্ষম নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে। সাধারণ ব্যক্তির চেয়ে প্রতিবন্ধীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না পাওয়ার ক্ষেত্রে তিনগুণ ঝুঁকিতে থাকে। আবার তারা সমাজের মূলধারা থেকেও বিচ্ছিন্ন হতে পারে। এই বিচ্ছিন্নতা শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রে হতে পারে। তৃতীয় বিশ্বের দেশগুলোতে বৈষম্য, পর্যাপ্ত স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন সংস্থার অভাব, যানবাহনে যাওয়ার সমস্যা, তথ্যের অভাবসহ বিভিন্ন কারণে অক্ষম ব্যক্তিদের অবস্থা শোচনীয়। প্রতিবেদনের অন্যতম লেখক টম শেকসপিয়ার বলেন, একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে যে এমন কোনো দেশ নেই যেখানে অক্ষম ব্যক্তিরা তাদের পূর্ণ অধিকার ভোগ করতে পারে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes