পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটেছিল প্রায় ৩০০ কোটি বছর আগে
ইউএসএনিউজ ডেস্ক: পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটেছিল প্রায় ৩০০ কোটি বছর আগে।নাটকীয় বিকাশের সে সময় প্রাণের আদি রূপ সম্ভবত আরো দক্ষতার সঙ্গে সূর্যের আলো থেকে শক্তি অর্জন করতে শেখে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা সম্প্রতি এ কথা জানিয়েছেন।যত দূর সম্ভব অতি প্রাচীন অতীত কাল থেকে যেসব জিন এখন পর্যন্ত বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর মধ্যে বিদ্যমান, সে রকম এক হাজার জিন নিয়ে একটি গাণিতিক মডেল তৈরি করেন বিজ্ঞানীরা। মডেলটির নাম দেন ‘জেনোমিক জীবাশ্ম’। সংগৃহীত জিন নিয়ে গবেষণার চূড়ান্তে বিজ্ঞানীরা এ সিদ্ধান্তে পেঁৗছেছেন যে, এখন থেকে ৩৩০ কোটি থেকে ২৮০ কোটি বছরের মধ্যে বতর্মানে বিদ্যমান ২৭ শতাংশ জিনেরই প্রাণসত্তায় বিকাশ ঘটেছিল। গবেষক এরিক অ্যাল্ম ও লরেন্স ডেভিড বলেন, ওই আদি পর্যায়ে প্রাণের এ বিপুল বিকাশ ঘটেছিল মূলত জৈবরাসায়নিক প্রক্রিয়ায়। এর মাধ্যমে প্রাণসত্তার মধ্যে কিছু অংশ সূর্যের আলো থেকে সরাসরি শক্তি তৈরির প্রক্রিয়া অর্জন করল_যা সালোক সংশ্লেষণ নামে পরিচিত, এবং অন্য সব প্রাণসত্তা সরাসরি অঙ্েিজন গ্রহণের মাধ্যমে শক্তি তৈরি করার পথে এগোল।
গবেষকদের মতে, এ সময়ে সবচেয়ে বড় ঘটনা ঘটে প্রায় ৫০ কোটি বছর আগে। ‘গ্রেট অঙ্েিডশন ইভেন্ট’ এ সময়ে ঘটে। সালোক সংশ্লেষণ খুব বেশি বেড়ে যাওয়ায় এ সময় পৃথিবীর আবহাওয়া মণ্ডল বিপুল পরিমাণ অঙ্েিজন গ্যাসে পরিপূর্ণ হয়ে ওঠে, যা ‘গ্রেট অঙ্েিডশন ইভেন্ট’ নামে পরিচিত। পৃথিবীর প্রাণ ইতিহাসে এ ঘটনা বেশ বড় একটি বাঁক আনে। জীবাণু পর্যায়ে প্রাণের যেসব আদিম-রূপ শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে অঙ্েিজন গ্রহণ না করে জীবনধারণ করত_এসব প্রজাতির মৃত্যু ঘটলে থাকল। অন্যদিকে এই শূন্য স্থানে তুলনামূলক বৃহৎ আকারের প্রাণ জায়গা করে নিল। এসব প্রাণ হয়ে উঠল বায়ুজীবী ও জটিল বৈশিষ্ট্যের। তা সত্ত্বেও জীবাণু পর্যায়ের প্রাণের উপস্থিতি ছিল, যা ব্যাপক ও বেশ জটিল ইকোসিস্টেমের মাধ্যমে প্রাণমণ্ডলে জায়গা করে নিয়েছিল। সূত্র : এএফপি।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি