পৃথিবীর সৃষ্টিলগ্নে ছিল পানির অস্তিত্ব

চাঁদ ও মঙ্গল গ্রহে পানির অস্তিত্ব থাকা বা না থাকা নিয়ে বিজ্ঞানী ও বিশেষজ্ঞ গবেষকদের পরীক্ষা-নিরীক্ষা, জল্পনা-কল্পনা ও বিতর্কের শেষ নেই। এবার ম্যানচেস্টার ইউনিভার্সিটির একদল উদ্যমী গবেষক একটি নতুন তথ্য দিয়েছেন। বিশ্ব সৃষ্টির সর্বশেষ পর্যায়ের কিছু পাথরের টুকরোর ‘সিলভার আইসোটোপ’ পর্যবেক্ষণের পর তারা জানিয়েছেন, পৃথিবীর সৃষ্টিলগ্নে ছিল পানির অস্তিত্ব। এ তথ্য উন্মোচিত হওয়ায় বিশ্বে পানির অস্তিত্ব ও উৎপত্তি নিয়ে সৃষ্টি হওয়া অসংখ্য প্রশ্নের সমাধান পাওয়ার আশা করছেন বিজ্ঞানীরা। এর ফলে জীববৈচিত্র্যের গবেষণায় সহজেই বেশ অনেকটা পথ পাড়ি দেয়া সম্ভব হবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। বিশেষ করে, গত ৩০ বছরে গবেষণায় প্রাপ্ত অসংখ্য তত্ত্ব ও সমীকরণের জন্য এটি বেশ গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা। এমনকি আগে বের হওয়া অসংখ্য তত্ত্বে যুগান্তকারী কিছু পরিবর্তন আসবে বলেও ধারণা করছেন সংশ্লিষ্ট বিজ্ঞানী ও বিশেষজ্ঞ গবেষকরা। মানবজমিন
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity