Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

পেনসিলভানিয়া স্টেট অডিটর জেনারেল পদে ড. নিনা’র প্রার্থিতা ঘোষণা

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: October 18, 2019 | 5:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : পেনসিলভানিয়া স্টেট অডিটর জেনারেল পদে প্রার্থী হচ্ছেন বাংলাদেশি-আমেরিকান ড. নিনা আহমেদ। সম্প্রতি পেনসিলভানিয়া স্টেট অডিটর জেনারেল পদে প্রার্থিতা ঘোষণা করেন ড. নিনা আহমেদ। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ড. নিনা একজন বিজ্ঞানী, নারীবাদী ও সফল নাগরিক নেতা। প্রার্থিতা ঘোষণা করে ড. নিনা আহমেদ বলেন, অডিটর জেনারেল হিসেবে নির্বাচিত হলে সরকারি অফিসে যৌন হয়রানি বন্ধের বিষয়ে গুরুত্ব দেবেন। জীবন রক্ষাকারী ওষুধের ব্যয় কমানোর চেষ্টা করবেন এবং অডিটর জেনারেলের অফিসের ক্ষমতা ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ডেটা ও রিসোর্স সরবরাহ করে এনআরএর সঙ্গে আলোচনার মাধ্যমে অস্ত্র সুরক্ষা আইন পাস করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

ড. নিনা আহমেদ বলেন, ‘আপনারা যদি পেনসিলভানিয়ায় আরও জবাবদিহি ও স্বচ্ছতা দেখতে চান, তবে আমি আশা করব আপনারা আমাদের দলে যোগ দেবেন এবং এই পদক্ষেপগুলো বাস্তবায়িত করতে সহায়তা করবেন।’

ড. নিনা আহমেদ কর্মক্ষেত্রে বৈষম্য ও যৌন হয়রানির বিরুদ্ধে লড়াই করতে সর্বোচ্চ চেষ্টা করবেন, যা নারী ও অন্য বর্ণের মানুষকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে। বোর্ড অফ ফিলাডেলফিয়া ফাউন্ডেশনে কর্মরত অন্য বর্ণের অল্প কয়েকজন নারী কর্মীদের মধ্যে শ্রমজীবী ও দরিদ্র পরিবারের মানুষের জন্য ড. নিনা আহমেদ স্থানীয় অলাভজনক প্রতিষ্ঠানে লাখ লাখ ডলার সংগ্রহে সহায়তা করেছেন।

ড. নিনা আহমেদ ফিলাডেলফিয়া নগরে মেয়র জিম কেনির অধীনে পাবলিক এনগেজমেন্টের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। নারী কমিশন, ব্ল্যাক মেল এনগেজমেন্ট অফিস ও যুব কমিশনের তদারকি করেছেন এবং এলজিবিটি বিষয়ক কার্যালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি এশীয় আমেরিকান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জবাসীর বিষয়ে প্রেসিডেন্ট ওবামার উপদেষ্টা কমিশন এবং এশিয়ান আমেরিকান বিষয়ক মেয়র নাটারের কমিশনেও দায়িত্ব পালন করেন।

ড. নিনা আহমেদ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় দেশে বেড়ে ওঠেন এবং ২১ বছর বয়সে আমেরিকায় আসেন। তিনি বলেন, আমেরিকান টেলিভিশনে অনুষ্ঠান দেখে দেখেই তাঁর ইংরেজি উচ্চারণে প্রচুর উন্নতি হয়েছিল। তিনি পেনসিলভানিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন। পরে আণবিক জীববিজ্ঞানী ও উদ্যোক্তা হিসেবে সাফল্য অর্জন করেন।

ড. নিনা আহমেদ ফিলাডেলফিয়া ন্যাশনাল অর্গানাইজেশন ফর উইমেনের সভাপতি হিসেবে অশ্লীল ইমেইল প্রেরণকারী তিনজন প্রসিকিউটরকে বরখাস্তের দাবিতে ফিলাডেলফিয়া জেলা অ্যাটর্নি কার্যালয়ের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দেন।

প্রথম প্রজন্মের বাংলাদেশি আমেরিকান ড. নিনা আহমেদ ও তাঁর স্বামী আহসান ৩০ বছরের বেশি সময় ধরে ফিলাডেলফিয়ায় বসবাস করছেন। তাদের দুই কন্যা জোয়া এবং প্রিয়া


বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV