পেনসিলভেনিয়ার পৌর ভবনে হামলায় নিহত ৩
ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একটি ছোট শহরে গত সোমবার নগর সুপারভাইজারদের সভায় এক বন্দুকধারীর বেপরোয়া গুলি বর্ষণের ঘটনায় ৩ জন নিহত ও চারজন আহত হয়েছে। এনবিসি অনুমোদিত স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, হামলার সময় ওই বন্দুকধারীও আহত হয় এবং তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় পেনসিলভানিয়া রাজ্যের মনরোয়ি কাউন্টির ছোট শহর রোসে স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে নগর সুপারভাইজারদের বৈঠক শুরু হয়। এর মাত্র ২৩ মিনিট পর সেখানে এ হামলার ঘটনা ঘটে। এএফপির খবরে বলা হয়, আহতদের দু’জনকে চিকিৎসার জন্য বিমান যোগে, লেহাই ভ্যালিতে নেয়া হয়েছে। অপর দু’জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ হামলার উদ্দেশ্যে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এএফপি।ইনকিলাব
সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes