পেনসিলভেনিয়া বেল্টজভিল স্টেট পার্কে ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের বনভোজন
নিউইয়র্ক : পেনসিলভেনিয়া বেল্টজভিল স্টেট পার্কে গত ৩১ আগষ্ট অনুষ্ঠিত হয়ে গেল ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের বার্ষিক বনভোজন ২০১৬। সবুজ শ্যামল ছায়া ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ, পাহাড় ও নদীর ঘেরা সুন্দর পরিবেশে অনুষ্ঠিত বনভোজনে প্রায় ৬০০ শত লোকের সমাগম ছিল। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম বাদল পিকনিক ২০১৬ উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমি পারফিউমের স্বত্ত্বাধিকারী হাফিজুর রহমান হাফিজ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ, বর্তমান বাংলাদেশ সোসাইটির গনসংযোগ ও প্রচার সম্পাদক মফিজুল ইসলাম ভূইয়া (রুমি), মুন্সিগঞ্জ বিক্রমপুর সোসাইটির সভাপতি রুহুল আমিন সিদ্দিকী, এছাড়াও ডাউন টাউন ম্যানহাটান বিজনেস এসোসিয়েশনের সাবেক ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন। আহ্বায়ক নুরুল হুদা জুয়েল এবং সদস্য সচিব আলমগীর শিপন ও আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যদের সহযোগিতা এবং সকল কার্যকরী কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রমে পিকনিক সফল হয়। সকালের নাস্তা, বিবিভন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতা, দুপুরের মুখরোচক খাবার পরিবেশন, বিকালের নাস্তা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র এর মাধ্যমে বনভোজন ছিল অত্যন্ত আনন্দময়। খেলাধুলায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে বিভিন্ন রকম পুরস্কার বিতরন করা হয়। আকর্ষনীয় র্যাফেল ড্রতে ছিল ৩টি স্বর্ণের নেকলেস, ৫০ ইঞ্চি টিভি, ২টি ল্যাপটপ সহ অসংখ্য মূল্যবান পুরস্কার ছিল।
সৌজন্য বক্তব্যে সাধারন সম্পাদক রিয়াজুল কাদের লস্কর মিঠু বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরেও আমরা একটি সফল বনভোজন উপহার দিতে পেরেছি। এইজন্য যারা এতে সহযোগিতা করেছেন তাদের প্রতি ও উপস্থিত সকলের প্রতি রইল কৃতজ্ঞ এবং যারা বিভিন্নভাবে ডাউন টাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনকে সহযোগিতা করে আসছে তাদের ধন্যবাদ জানিয়েছেন।
সভাপতি তরিকুল ইসলাম বাদল তার বক্তব্যে বর্তমান ও অতীদের ডাউন টাউন ম্যাহটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের পক্ষ থেকে যারা উপস্থিত হয়ে বনভোজনকে স্বার্থক করে তুলেছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানান এবং আহ্বায়ক কমিটি ও কার্যকরী কমিটির অক্লান্ত পরিশ্রমের কারনেই এই বনভোজন সফল হতে পেরেছে বলে মনে করেন। আগামীতে সবাইকে আরও সুন্দর পিকনিক উপহার দেওয়ার আশা ব্যক্ত করেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ