পেন্টাগনের ২৪ হাজার ফাইল চুরি
ইউএসএ নিউজ ডেস্ক: সাইবার হামলার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। গুরুত্বপূর্ণ সামরিক কাগজপত্রসহ প্রতিষ্ঠানটির ২৪ হাজার ফাইল চুরি গেছে। বৃহস্পতিবার মার্কিন উপ-প্রতিরক্ষা মন্ত্রী উইলিয়াম লিয়ান সাংবাদিকদের এ কথা জানান। খবর টাইমস অব ইন্ডিয়া ও আল জাজিরা অনলাইনের। লিয়ান বলেন, ফাইলগুলোয় স্থল, আকাশ ও নৌসেনাদের প্রশিক্ষণ, অনুশীলন ও সন্ত্রাসী হামলা প্রতিরোধের কলাকৌশল ছিল। এ ছাড়া প্রতিরক্ষা অস্ত্র ও এর যন্ত্রপাতি উন্নতকরণ কৌশলও ছিল ফাইলগুলোতে। গত মার্চে এগুলো একজন প্রতিরক্ষা বিষয়ক ঠিকাদারের কাছ থেকে চুরি যায়। বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা এ কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে। কোনো সন্ত্রাসী সংগঠন এ কাজ করেছে কি-না সে সম্পর্কে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। কোন দেশের গোয়েন্দা এর নেপথ্যে রয়েছে_ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও এ বিষয়ে আমাদের কাছে নির্দিষ্ট তথ্য নেই।
তিনি আরও বলেন, একটি বিদেশি গোয়েন্দা সংস্থা এ হামলা চালিয়েছিল। তার আগে হামলাকারীরা ক্ষেপণাস্ত্র শনাক্তকারী এবং জয়েন্ট স্ট্রাইক জঙ্গি বিমানের প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট ফাইল হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে। পেন্টাগন যুক্তরাষ্ট্রের সাইবার সামর্থ্য বৃদ্ধি এবং ভবিষ্যতে সাইবার স্পেসে হামলা বন্ধের একটি পরিকল্পনা গ্রহণ করছে। লিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়ে সামরিক বাহিনী ও নিরাপত্তা নেটওয়ার্ক যে সংকট মোকাবেলা করছে, এ হামলা নাটকীয়ভাবে তা আরও বাড়িয়ে দিল। ওই চুরি ঘটনায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বুদ্ধিভিত্তিক ও তথ্যগত ক্ষতির পরিমাণ এক ট্রিলিয়ন মার্কিন ডলার।মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মীরা বিশ্বের ১৫ হাজারের বেশি কম্পিউটার নেটওয়ার্ক ও ৭০ লাখ কম্পিউটার পরিচালনা করেন। তাদের কাছে থাকে লাখ লাখ ফাইল। সমকাল
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes