Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

পেন্টাগন মেক্সিকো সীমান্তে অতিরিক্ত ৩৭৫০ সেনা পাঠাচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: February 4, 2019 | 4:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে মেক্সিকো সীমান্তে অতিরিক্ত ৩৭৫০ জন সেনাকে পাঠাচ্ছে পেন্টাগন। দক্ষিণ-পশ্চিম সীমান্তে আগামী তিন মাস এসব সেনা সদস্য সীমান্ত বিষয়ক এজেন্টদের সহযোগিতা করবে। রোববার এ কথা বলা হয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে। এ খবর দিয়েছে রয়টার্স। এতে বলা হয়, অতিরিক্ত সেনা মোতায়েনের ফলে ওই সীমান্তে মোট সক্রিয় দায়িত্বে থাকা সেনা সদস্যের সংখ্যা দাঁড়াবে ৪৩৫০। তারা কামস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এজেন্টদের কাজে সহযোগিতা করবে। কয়েকদিন আগে ডেমোক্রেট দলের একজন আইনপ্রণেতা বলেছিলেন, যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে অতিরিক্ত ৩৫০০ সেনা মোতায়েন করতে যাচ্ছে। তার কয়েকদিন পরেই এ ঘোষণা দিয়েছে পেন্টাগন।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মেক্সিকোর সঙ্গে সীমান্তকে একটি সঙ্কট হিসেবে দেখেন। মঙ্গলবার তিনি বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেবেন। এতে তিনি ওই প্রসঙ্গ টেনে আনবেন। এ ছাড়া সম্প্রতি যে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল সরকার পরিচালনায়, তার মূলে ছিল মেক্সিকো সীমান্তে তার বহুল আলোচিত দেয়াল নির্মাণ। দেয়াল নির্মাণকে বাদ রেখে অন্তর্বর্তী সঙ্কট সমাধানে বাজেট প্রণয়নে বা অর্থ পাওয়ার বিষয় মেনে নিতে পারছিলেন না তিনি। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV