Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

পেরুতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানীর সুযোগ ও সম্ভাবনা

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: December 21, 2010 | 11:21 PM

 শারকে চামান খান: “পেরুর মলগুলোতে ডিসপ্লে হচ্ছে ‘Made in Bangladesh’ লেখা তৈরি পোশাক। অবস্থাদৃষ্টে প্রতীয়মান হয় যে দক্ষিণ আমেরিকার এদেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানীর যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে” এমন মত পোষণ করেন  পেরুতে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এ. কে. আব্দুল মোমেন। সম্প্রতি তিনি পেরুর লিমাতে যান সেদেশের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র (ক্রেডেন্সিয়াল) উপস্থাপনের জন্য। পেরুর রাষ্ট্রপতি এ্যালান গার্সিয়া পেরেজ (Alan Garcia Perez) APEC সম্মেলনে জাপানে থাকায় রাষ্ট্রপতির দায়িত্বে নিয়োজিত প্রথম উপ রাষ্ট্রপতি লুই গিয়ামপিটরি রোজাস (Luis Giampietri Rojas) পেরুতে ৩ বছরের জন্য (২০১০-২০১৩ পর্যন্ত) বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে ড. মোমেনের পরিচয়পত্র গ্রহণ করেন। একই দিন তিনি ইউএই, মালি, ব্রনেই, আয়ারল্যান্ড, পাকিস্তানসহ মোট সাতটি দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেন। পরিচয়পত্র পেশের পর অস্থায়ী রাষ্ট্রপতির সঙ্গে ড. মোমেন এক দ্বিপাকি বৈঠকে মিলিত হন। এসময় ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রী এবং আইন মন্ত্রী রোজারিও ফার্নান্দেজ (Ms. Rosario Fernandez) ও উপস্থিত ছিলেন। মি. লুই বাংলাদেশ ও পেরুর মধ্যে দ্বিপাকি এবং বহুপকি বিভিন্ন বিষয়ে ড. মোমেনের সঙ্গে আলোচনা করেন। দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে প্রতিনিধিদল বিনিময়ের পে মি. লুই তার অভিমত ব্যক্ত করেন। পান্তরে, পেরুতে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, পাটজাত দ্রব্য এবং ঔষধ আমদানী ব্যয়সাশ্রয়ী হবে বলে রাষ্ট্রদূত ড. মোমেন অস্থায়ী রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি শ্রমঘন এবং তুলনামূলকভাবে কম মজুরীর দেশ হিসেবে বাংলাদেশে জ্বালানি, বিদ্যুৎ, বস্ত্র, আইটি, অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের জন্য পেরুভিয়ান উদ্যোক্তাদের আহবান জানান। পূর্বতন পেরুভিয়ান রাষ্ট্রপতির বাংলাদেশ সফরকালীন বাংলাদেশে ক্ষুদ্র ঋণের প্রয়োগের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মি. লুই তার দেশে নারীর মতায়নের ল্েয ক্ষুদ্র ঋণ প্রকল্পে অর্থায়নের আগ্রহ ব্যক্ত করেন। পরিচয়পত্র পেশের পূর্বে পেরুর রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের সালাম গ্রহণ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত। আগের দিন তিনি আইনমন্ত্রী ও ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রী মিজ. রোজারিও ফার্নান্দেজ (Ms. Rosario Fernandez) এর সঙ্গেও এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। মিজ রোজারিও ফার্নান্দেজও বাংলাদেশে ক্ষুদ্র ঋণের সাফল্যের প্রশংসা করেন। জাতিসংঘে বিভিন্ন ইস্যুতে পেরুর পক্ষে অবস্থান নেয়ায় তিনি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং নারীর মতায়নে এবং এমডিজি-৪ অর্জনের সাফল্যে বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন। পেরু থেকে ফিরে এসে সেখানে বাংলাদেশের তৈরি পোশাক এবং ঔষধ রপ্তানীর ব্যাপক সম্ভাবনা আছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছেন ড. মোমেন। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV