Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

পোশাক শিল্প : যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে নিরাপত্তা সংক্রান্ত বিল পাস

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: June 18, 2013 | 3:46 PM

বাংলাদেশের তৈরি পোশাক কারখানা-গুলোতে নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের দুই জন ডেমোক্র্যাট সদস্যের আনা একটি বিল পাস হয়েছে। এই পটভূমিতে বাংলাদেশের পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ বলেছে, কারখানায় সুরক্ষা আরও ভাল করার জন্য তারা নানা পদক্ষেপ নিচ্ছেন। বিজিএমইএ বিদেশি ক্রেতাদের অনুরোধ করেছে, তারা যেন বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে না নেন। খবর বিবিসির।
বিজিএমইএ’র সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম বলেন, গত ৩০ বছর ধরে বাংলাদেশের গার্মেন্টস শিল্প তাদের সামর্থ্য তৈরি করেছে। আজ যদি বিদেশি ক্রেতারা আচমকা বাংলাদেশ ছেড়ে অন্যত্র চলে যান, তাহলে সেটা সঙ্গত হবে না। তবে বিদেশি ক্রেতারা যে সুরক্ষা ও কর্মপরিবেশ উন্নত করার ওপর জোর দিচ্ছেন সেটা নিশ্চিত করার জন্য তারা সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন।
বাংলাদেশ থেকে যেসব বিদেশি সংস্থা তৈরি পোশাক কেনে, তাদের অন্যতম টেসকো গত শনিবার বাংলাদেশের লিবার্টি ফ্যাশনস থেকে পোশাক নেয়া বন্ধ করে দিয়েছে। কারণ সেখানকার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের কারণ আছে বলে তারা মনে করছে। লিবার্টি ফ্যাশনসের ভবনটি ঝুঁকিপূর্ণ কিনা, তা পরীক্ষা করে দেখার জন্য বিজিএমইএ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের বিশেষজ্ঞদের দায়িত্ব দিয়েছে। শহীদুল আজিম জানান, বুয়েটের বিশেষজ্ঞরা যদি কারখানা ভবনটি নিরাপদ বলে রায় দেন তাহলে তারা টেসকোর কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানাবেন। লিবার্টি ফ্যাশনসের মালিক মোজাম্মেল হোসেন দাবি করেছেন, তাদের কারখানাটিকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে, সেটা আসলে ‘স্যাবোটাজ’ বা অন্তর্ঘাতের ঘটনা ছাড়া কিছুই নয়। তাদের কারখানা ভবনটি সম্পূর্ণ নতুন।
ইতিমধ্যে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে যে বিলটি পাস হয় তাতে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দফতরের অধীনে যেসব সামরিক ঘাঁটিতে বাংলাদেশের তৈরি পোশাক নেয়া হয়, তাদের বাংলাদেশের কারখানায় অগ্নিনির্বাপন ব্যবস্থা ও স্থাপনা নির্মাণ নীতিমালা মানার বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে। বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে একের পর এক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ডেমোক্র্যাট সদস্য ক্যালিফোর্নিয়ার জর্জ মিলার আর ইলিনয়ের জেন সাকোওয়াস্কি বিলটি উত্থাপন করেছিলেন। বিলটির পক্ষে ৩১৫ ও বিপক্ষে ১০৮টি ভোট পড়ে। এখন অনুমোদনের জন্য বিলটি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে উত্থাপিত হবে।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV