প্যাটারসনের ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে পরাজিত সাবেক কাউন্সিলম্যান আক্তারুজ্জামানের দায়ের করা ভোট জালিয়াতি মামলার বিচারকার্য শুরু
বিশ্বজিৎ দে বাবলু, নিউজার্সি : আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের ৩য় বৃহত্তম নগরী প্যাটারসন সিটির দুই নম্বর ওয়ার্ডের গত ১০ই মে অনুষ্ঠিত নির্বাচনে পরাজিত সাবেক কাউন্সিলম্যান বাংলাদেশী–আমেরিকান মোহাম্মদ আক্তারুজ্জামান ওই নির্বাচনের ফলাফল মেনে না নিয়ে বিজয়ী কাউন্সিলম্যান আরেক বাংলাদেশী–আমেরিকান শাহীন খালিকের বিরুদ্বে অনুপস্থিত ভোটারদের স্বাক্ষর জাল, দুই নম্বর ওয়ার্ডে বসবাস করেনা এমন ভোটারদের নির্বাচনের আইন না মেনে অবৈধ প্রদানসহ বিভিন্ন অভযোগ এনে প্যাটারসনের উচ্চতর আদালতে নির্বাচনের ফলাফল বাতিল করার জন্য আবেদন করেন। আদালত সিটির দুই নম্বর ওয়ার্ডের সাবেক ওই কাউন্সিলম্যানের অভিযোগ আমলে নিয়ে গত ১২ই সেপ্টেম্বর থেকে বিচারের শুনানি শুরু করেছেন।
প্যাটারসনের উচ্চতর আদালতের বিশ্বস্ত সুত্র ও স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, আদালত প্রায় ২০০ জন স্বাক্ষীকে টানা ২ সপ্তাহ ধরে চলামান ওই বিচারের শুনানিকালীন সময়ে আদালতে উপস্থিত থেকে বিচার কার্যে সহযোগিতা করার জন্য নোটিশ প্রদান করেছে।
এদিকে বিজয়ী কাউন্সিলম্যান শাহীন খালিক যিনি ইতিমধ্যে গত ১লা জুলাই শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন, তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক কাউন্সিলম্যান আক্তারুজ্জামানের দায়ের করা ভোট জালিয়াতির মামলাকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বিস্ময় প্রকাশ বলেন, আমাদের সাবেক কাউন্সিলম্যান নির্বাচিত প্রতিনিধি হয়ে গত ৪ বছর ধরে দায়িত্ব পালনের পরও আমেরিকান নির্বাচনী আইন–কানুনের সীমিত জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এই মামলার মাধ্যমে। বাদী আক্তারুজ্জামানের সব অভিযোগকে আইনের মাধম্যে মোকাবেলা করবো এবং এই বিজ্ঞ আদালতে তার প্রতিদ্বন্দ্বীর সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রমানিত হবে বলে আশা প্রকাশ করেন।
এ বিষয়ে বক্তব্য নিতে প্যাটারসন সিটির দুই নম্বর ওয়ার্ড থেকে ২বারের নির্বাচিত সাবেক কাউন্সিলম্যান আক্তারুজ্জামান ও তাঁর অ্যাটর্নির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ