Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

প্যাটারসনে আবারও প্রতিদ্বন্দ্বিতায় দুই বাংলাদেশি কাউন্সিলম্যান প্রার্থী আক্তারুজ্জামান ফয়সল ও শাহীন খালিক

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: October 29, 2020 | 1:40 PM

বিশ্বজিৎ দে বাবলু, নিউজার্সি থেকে : সিটি কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির ২ নম্বর ওয়ার্ড এখন প্রচার প্রচারনায় সরগরম। বাংলাদেশি আমেরিকান সাবেক দুই কাউন্সিলম্যান ছাড়াও নির্বাচনী ময়দান চষে বেড়াচ্ছেন ৫ প্রার্থী। উন্নয়নের নানান আশ্বাস দিয়ে ভোটারদের মনজয়ের চেষ্টা করছেন তারা। একইদিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টসহ স্থানীয় গুরুত্বপূর্ণ বেশ কটি পদে নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে বিরাজ করছে এক অন্যরকম আমেজ।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর প্যাটারসন সিটিতে ২০ হাজার বাংলাদেশি অভিবাসীর বসবাস। ২ নম্বর ওয়ার্ডে বাংলাদেশিসহ বিভিন্ন জাতী-গোষ্টির ভোটর রয়েছেন সাড়ে ১৪ হাজার। যার অধিকাংশই বাংলাদেশি বংশোদ্ভূত। টানা ৮ বছর ধরে ওয়ার্ডটি বাংলাদেশি আমেরিকান সাবেক দুই কাউন্সিলম্যানের দখলে। এর মধ্যে ৪ বছর করে পর্যায়ক্রমে দ্বায়িত ¡পালন করেছেন মোহাম্মদ আক্তারুজ্জামান ফয়সল এবং শাহীন খালিক। ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে আবারও লড়ছেন প্রতিদ্বন্দ্বি এই দুই প্রার্থী।

কমিনিউটির উন্নয়নকে মাথায় রেখে প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে ভোটাররাও বেশ সচেতন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শাহীন খালিক তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে নানা যুক্তি তুলে ধরছেন। এক্ষেত্রে মসজিদগুলোতে মাইকে প্রকাশ্যে আযান, পাবলিক স্কুলগুলোতে মুসলিম শিক্ষার্থীদের মধ্যে হালাল খাবারের ব্যবস্থা, বাংলাদেশ বুলেবার্ড হিসাবে প্যাটারসনের প্রধান সড়কের নামকরনসহ উন্নয়নের নানান ফিরিস্তি তুলে ধরছেন তিনি।

অপরদিকে, আক্তারুজ্জামান ফয়সল বাড়ি ঘরের ট্যাক্স ও সুয়ারেজ বিল বৃদ্বির বিরুদ্ধে আন্দোলন ছাড়াও অপরাধ দমনে তার নেওয়া বলিষ্ঠ ভুমিকাসহ নাগরিক সুবিধা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে ভোটারদের মনজয়ের চেষ্টা করছেন।
উল্লেখ্য যে, গত ১২ মে এই ওয়ার্ডটিতে অনুষ্ঠিত নির্বাচনে কাউন্সিলম্যান পদে মোহাম্মদ আক্তারুজ্জামান ফয়সল এবং শাহীন খালিক সমান সংখক ভোট পেলে কাউকে বিজয়ী না করে আগামী ৩ নভেম্বর প্রসিডেন্ট নির্বাচনের সাথে বিশেষ নির্বাচনের এই আয়োজন করেছে পেসাইক কাউন্টি নির্বাচন অফিস।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV