প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানকে গুমের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের গুমের রাজনীতি শুরু : নিউইয়র্কে জাসাস যুক্তরাষ্ট্র শাখার ইফতার সমাবেশে কেন্দীয় সাধারণ সম্পাদক হেলাল খান
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে এক সমাবেশে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস সাধারণ সম্পাদক বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা হেলাল খান বলেছেন, প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানকে গুমের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের গুম করার রাজনীতি শুরু হয়েছে। আর তা বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। হিটলারী কায়দায় দেশ পরিচালিত হচ্ছে। দেশ ও প্রবাস থেকে কঠোর কর্মসূচির মাধ্যমে এ জুলুমবাজ সরকারকে হটাতে হবে।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি চায়নিজ হলে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় জাসাস যুক্তরাষ্ট্র শাখার ইফতার আয়োজন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে তিনি এ কথা বলেন।
জাসাসের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিন, যুবদল কেন্দ্রিয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি দেলোয়ার হোসেন। এসময় নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্বাস উদ্দিন দুলাল, মার্শাল মুরাদ, দারাদ আহমেদ, আবুল কালাম আজাদ, সোহরাব হোসেন, হাসান মাসুদ, কায়সার আহমেদ, সাদী মিন্টু, সুমন রহমান, ফজলুর রহমান, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. সুরুজ্জামান, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, শাহাদাৎ হোসেন রাজু প্রমুখ।
চলচ্চিত্র অভিনেতা হেলাল খান আরো বলেন, বাংলাদেশের মানুষ ভালো নেই। সরকারের অপকর্ম অপশাসনে দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকই স্বীকার করেছেন যে, লুট করা অর্থ নিয়ে বিদেশে পালাতে হবে। কিন্তু বিএনপি তা হতে দেবে না। সব অপকর্মের বিচার বাংলার মাটিতেই হবে। তিনি বলেন, দেশে যখনই ক্রান্তিকাল আসে তখনই জাতি বিএনপিকে রাষ্ট্র
ক্ষমতায় বসায়। তিনি বলেন, আগামী নির্বাচন হবে হাসিনা বিহীন অর্থাৎ হাসিনা সরকারের অধীনে নির্বাচন হবে না। আর এ নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিরই বিজয় হবে।
পরে ইফতার মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় দোয়া মুনাজাত করা হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ