প্রচন্ড তুষার ঝড়ে আটলান্টিক সিটির অধিবাসীদের জীবনযাত্রা ব্যাহত
সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে : নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিসহ পার্শ্ববর্তী শহরগুলো গত তিন জানুয়ারি সোমবার সকাল থেকেই তুষারঝড়ের কবলে পড়ে, এর ফলে ব্যাহত হয় শহরগুলোর অধিবাসীদের স্বাভাবিক জীবনযাত্রা। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচন্ড তুষারপাতের সঙ্গে বয়ে গেছে হাড় কাঁপানো ঠান্ডা বাতাস, সাথে কোথাও কোথাও উপকূলীয় বন্যা। তুষার ঝড়ের প্রভাবে কোন কোন শহরে বারো/তেরো ইঞ্চি তুষারপাত হয়েছে।
নিউজার্সী রাজ্যের গর্ভনর ফিল মারফি বছরের প্রথম তুষার ঝড়কে সামনে রেখে জরুরী অবস্হা ঘোষনা করেছিলেন। আটলান্টিক সিটির অধিবাসীদেরকে সিআরডিএর অধীনস্থ
ওয়েব গ্যারেজে ফ্রি পার্কিং এর অনুমতি দেয়া হয়েছিল। তুষার ঝড়কে সামনে রেখে আটলান্টিক সিটির নগর কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্হা গ্রহন করেছিলেন।
তুষার ঝড় এর কারনে বিমানের অনেক উড়ান বাতিল করা হয়েছিল। এছাড়া জরুরী পরিসেবা ব্যতীত আটলান্টিক সিটি গভর্নমেন্ট ও আটলান্টিক কাউন্টি গভর্নমেন্টের অফিস সমূহ বন্ধ ছিল। স্কুল, কলেজও বন্ধ ঘোষনা করা হয়েছিল। রাস্তাঘাটে গাড়ির সংখ্যা ছিল খুব কম। সকাল থেকেই সিটির পাবলিক ওয়ার্কস এর লোকজন রাস্তাঘাটের তুষার পরিস্কারে ব্যস্ত ছিলেন।
আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি।যারা ক্যাসিনোতে কাজ করেন তাদেরকে কাজে যেতে বেশ কষ্ট পোহাতে হয়েছিল ।
বছরের প্রথম তুষার ঝড়ে অনেক শিশু-কিশোর ‘স্নো বল’ খেলায় মেতে ওঠে। কেউ কেউ আবার তুষার ঝড়ে স্নাত হয়ে তুষার কণা গায়ে মেখে আনন্দ উচ্ছাসে মেতে ওঠেন।
আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল শুরু থেকেই পরিস্হিতির ওপর সার্বক্ষনিক নজর রেখেছিলেন এবৎ পাবলিক ওয়ার্কস এর লোকজনের কাজকর্ম নিবিড়ভাবে তদারক করেন।
এদিন সন্ধ্যায় তুষার ঝড় থামার পর বাড়ির চারপাশের স্তূপকৃত তুষার পরিস্কারে শহরগুলোর অধিবাসীরা ব্যস্ত হয়ে পড়েন। নতুন বছর বরনের আনন্দের রেশ কাটতে না কাটতেই এই তুষার ঝড় সবার মনে নিরানন্দ বয়ে আনে।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature