Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

প্রণব মুখার্জির মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোক সভা: বাংলাদেশ অকৃত্রিম বন্ধু হারিয়েছে-ড. সিদ্দিক

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: September 3, 2020 | 5:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : ভারতের প্রথম বাঙালী রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় বক্তরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশ একজন অকৃত্রিম বন্ধুকে হারিয়েছে। তাঁর মৃত্যুতে উপমহাদেশের রাজনীতিতে যে শূণ্যতার সৃষ্টি হলো তা পূরণ হবার নয়। ২ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রীটে খাবার বাড়ীর সামনে এই সভার আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রচার সম্পাদক হাজী এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, কার্যকরী সদস্য হোসেন রানা, কানেকটিকাট ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী ফোরামের সভাপতি হারুনুর রশিদ, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক খোকন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয়, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ নেতা শিবলী সাদিক প্রমুখ।
সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য সাহানারা রহমান সহ গিয়াস উদ্দিন, সৈয়দ কিবরিয়া, রাকিবুল হাসান, হেলাল মিয়া, ড. শাখাওয়াত হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ড. সিদ্দিকুর রহমান মহান মুক্তিযুদ্ধে প্রণব মুখার্জির অসামান্য অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, তার অনন্য অবদান কখনো বিস্মৃত হওয়ার নয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান অনস্বীকার্য। এছাড়াও বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিভাবক এবং বাংলাদেশের বন্ধু হিসেবে প্রণব মুখার্জি ভূমিকা রাখেন। পাশাপাশি বাংলাদেশের যেকোনো রাজনৈতিক সংকটে তিনি সাহস জুগিয়েছেন।
শেষে প্রণব মুখার্জির বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থণা করেন প্রভাস চক্রবর্তী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV