প্রতারণায় সুখ!
প্রতারণার কৌশল গ্রহণকারী ব্যক্তিরা আসলে নিজেদের সুখী মনে করে থাকেন। তবে সেই প্রতারণায় অন্যের অনিষ্ট হয়েছে, এমনটা মনে হলেই তাঁদের অনুশোচনা শুরু হয়। ইউনিভার্সিটি অব ওয়াশিংটন, হার্ভার্ড ইউনিভার্সিটি, লন্ডন বিজনেস স্কুল এবং ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া পরিচালিত যৌথ এক সমীক্ষায় এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এক হাজার ব্যক্তির অংশগ্রহণে সম্পন্ন ওই গবেষণার প্রতিবেদন প্রকাশিত হয়েছে জার্নাল অব পারসোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজিতে। এতে বলা হয়, অঙ্ক বা যুক্তিসংক্রান্ত সমস্যাগুলো সমাধানে যাঁরা প্রতারণায় আশ্রয় নেন, তাঁরা নিজেদের তুলনামূলক সুখী বোধ করেন। তবে এ সংক্রান্ত পূর্ববর্তী গবেষণায় অবশ্য বিপরীত ফলাফল পাওয়া গিয়েছিল। ইনডিপেন্ডেন্ট।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী