Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

প্রতারিত হচ্ছেন আইফোন ব্যবহারকারীরা?

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: January 2, 2015 | 2:59 AM

অ্যাপলের পণ্য ব্যবহার করে কি আপনি হতাশ? অ্যাপল যখন আইওএসের কোনো আপডেট উন্মুক্ত করে, তখনই কি আপনার আইফোনের স্টোরেজের জায়গা খালি করতে এবং তথ্য ক্লাউডে রাখতে বলে? অ্যাপলের এই ‘প্রতারণা’র শিকার শুধু আপনি একা নন!
সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি আদালতে স্টোরেজ-সংক্রান্ত তথ্য ঠিকমতো না জানানোর অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে। অভিযোগ হচ্ছে, অ্যাপল যখন কোনো আপডেট উন্মুক্ত করে, তখন কী পরিমাণ জায়গা লাগবে—এ ব্যাপারে ব্যবহারকারীকে জানায় না। এর পরিবর্তে আইক্লাউডে তথ্য রাখতে পরামর্শ দেয়। আইক্লাউড হচ্ছে, অ্যাপলের ক্লাউডভিত্তিক তথ্য সংরক্ষণের সুবিধা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিলিকনবিট এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপলের আইওএস ৮ অপারেটিং সিস্টেমই অ্যাপল ডিভাইসে থাকা স্টোরেজের ২৩ দশমিক ১ শতাংশ জায়গা দখল করে থাকে। অ্যাপলের অপারেটিং সিস্টেম মোট কতটুকু জায়গা দখল করে, অ্যাপল সে সম্পর্কে কোনো তথ্য দেয় না। যখন অ্যাপল পণ্যে ছবি বা ভিডিও রাখার জায়গা থাকে না, তখন আইক্লাউড ব্যবহার করতে পরামর্শ দেয়।
মামলায় অ্যাপলের কাছ থেকে ক্ষতিপূরণ ও নীতিমালায় পরিবর্তন আনার বিষয়টি চাওয়া হয়েছে। অভিযোগে বিজ্ঞাপন দেওয়া স্টোরেজের চেয়ে অ্যাপলের প্রকৃত স্টোরেজে জায়গা আরও কম পাওয়া যায় বলেও উল্লেখ করা হয়েছে। তথ্য রাখার জন্য ব্যবহারকারীর যখন জায়গা জরুরি হয়ে পড়ে, আইক্লাউডে জায়গা বিক্রির জন্যই এই প্রতারণা করা হচ্ছে।

মামলা ও অভিযোগ নিয়ে অ্যাপল কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV