প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউজার্সি আওয়ামী লীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল
|
বিশ্বজিৎ দে বাবলু, নিউজার্সি : বাংলাদেশ আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত রবিবার সন্ধ্যায় নিউজার্সি আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির উদ্যোগে পেটারসনের ইউনিয়ন এভিনিউর একটি হলে আলোচনা সভা ,ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নিউজার্সি আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিক চুন্নুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শামীম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পরবর্তি সংক্ষিপ্ত আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা দেওয়ান বজলু, সেলিম আহমেদ চৌধুরী, একে মজুমদার, নিউজার্সি আওয়ামী লীগের সহ সভাপতি মোশারফ আলম, রেজাউল করিম চৌধুরী প্রমূখ।
বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। ১৯৪৯ সালের ২৩ জুন জন্ম নেওয়া সংগ্রামী ঐতিহ্যের পতাকাবাহী, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা সংগঠন আওয়ামী লীগ ৬৭ বছরের দীর্ঘ পথপরিক্রমায় একটি আদর্শ- একটি বিশ্বাস- একটি চেতনা ও মূল্যবোধে পরিণত হয়েছে। যে সংগঠনটি বাঙালি জাতিকে তার আদর্শে অনুপ্রাণিত- চেতনায় উজ্জীবিত আর নীতিকে বিশ্বাসে পরিণত করে নিজস্ব জাতি-রাষ্ট্র গঠনের মন্ত্রে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছে।
|
সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের