Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

প্রতি বছর বিশ্বে ৩০ লাখ মেয়ে খৎনার শিকার : মেয়েদের খৎনা নিষিদ্ধ করে জাতিসংঘে প্রস্তাব পাস

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: December 21, 2012 | 7:51 AM

ডেস্ক: নারীদের খৎনা নিষিদ্ধ করে জাতিসংঘে বৃহস্পতিবার একটি প্রস্তাব পাস করা হয়েছে। প্রস্তাবে নারীদের খৎনাকে তাদের জন্য মারাত্মক ক্ষতি ও অনারোগ্য নির্যাতন বলে উল্লেখ করা হয়। এনবিসি নিউজ জানিয়েছে, প্রস্তাবে নারী ও মেয়ে শিশুদের এ ধরনের ক্ষতিকর খৎনার হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে। জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের সম্মতিতে পাস হয়েছে প্রস্তাবটি। তবে এটা মানা কোন দেশের জন্য বাধ্যতামূলক করে দেয়া হয়নি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, প্রতি বছর বিশ্বে ৩০ লাখ মেয়ে খৎনার শিকার হয়। আফ্রিকার বিভিন্ন দেশে ধর্মীয় ও সামাজিক সংস্কৃতির অংশ হিসেবে এ খৎনা পদ্ধতিটি চালু রয়েছে। এছাড়া এশিয়া ও আফ্রিকার কিছু দেশের নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের মধ্যে এর প্রচলন রয়েছে। ওসব দেশ ও সম্প্রদায়ের ইউরোপ আমেরিকায় বসবাসকারীরাও এ প্রথার চর্চা করে থাকেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ১৯৯৭ সালের পর খেকে এখন পর্যন্ত কমপক্ষে ১৪ কোটি মেয়েশিশু খৎনা নামের নির্যাতনের শিকার হয়েছে। এতে স্বাস্থ্য ও চিকিৎসাগত কোন বিষয় নেই উল্লেখ করে সংস্থাটি জানিয়েছে, কেবল সামাজিক ও ধর্মীয় সংস্কৃতির কারণেই অবুঝ শিশুদের ওপর এমন নির্যাতন চালিয়ে যাচ্ছেন তাদের অভিভাবকরা। জাতিসংঘের প্রস্তাব পাসের কারণে নারীদের ওপর খৎনার মতো নির্যাতন কিছুটা কমে আসবে বলে মনে করা হচ্ছে। তবে অনেক দেশ ও অঞ্চল একে ধর্মীয় ও সামাজিক সংস্কৃতির অংশ মনে করায় বিষয়টি নিয়ে তৃণমূল পর্যায়ে অনেক কাজ করতে হবে বলে মনে নারীদের খৎনাকে নিরুৎসাহিত করতে আফ্রিকায় কাজ করা সংস্থা টসট্যানের অ্যামি ফেয়ারবেয়ার্ন। তিনি বলেন, জাতিসংঘের নিষিদ্ধের প্রস্তাব নিশ্চিত করছে যে, আন্তর্জাতিক সম্প্রদায় নারীদের খৎনার বিষয়টি চলতে থাকুক তা আর চায় না। এতে এখনই না হলেও আস্তে আস্তে রাষ্ট্রীয় পর্যায়ে এমন ক্ষতিকর বিষয় চর্চা চলতে থাকা নিয়ে চিন্তাভাবনা করা হবে। ইতিবাচক পরিবর্তন আসবে।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV