প্রতি ২০ জন ব্রিটিশ নারীর একজন ডিম সেদ্ধ করতে জানেন না!
ইউএসএনিউজ ডেস্ক: প্রতি ২০ জন ব্রিটিশ নারীর একজন ডিম সেদ্ধ করতে জানেন না। জানেন না সকালের নাশতা পর্যন্ত তৈরি করতে।নতুন একটি গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। মোট দুই হাজার পুরুষ ও নারীর ওপর জরিপ চালিয়ে এ তথ্য পাওয়া গেছে। গবেষণাটি পরিচালনা করেছে ‘গুড ফুড’ নামের একটি টেলিভিশন চ্যানেল।গবেষণায় দেখা গেছে, ব্রিটেনের গড়পরতা নারীরা বড়জোর সাত ধরনের রান্না জানেন, যা তাঁদের মায়েদের চেয়ে অর্ধেকেরও কম। বেশির ভাগ নারী জানিয়েছেন, তাঁদের চেয়ে তাঁদের স্বামীদের রান্না ভালো।গবেষণায় আরও দেখা গেছে, প্রতি পাঁচজন নারীর মধ্যে একজনেরও বেশি খুব সাধারণ রান্না পর্যন্ত জানেন না। সামান্য তরকারি রান্না করতেই ঘাম ঝরে যায় তাঁদের। প্রতি ছয়জনের একজন কেক তৈরি করতে পারেন না। এমনকি রোস্ট তৈরিতেও পিছিয়ে তাঁরা। প্রতি ১০ জনের একজন বই অথবা অন্যের সাহায্য ছাড়া তিনটির বেশি রান্না করতে পারেন না। যাঁদের নিয়মিত রান্নাঘরে যাতায়াত আছে তাঁদের প্রতি ১০ জনের ৮ জন বারবার একই রান্না করেন। পিটিআই।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি