Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

প্রথম আলো উত্তর আমেরিকা’র ইফতার ও ডেটলাইন নিউইয়র্ক বইয়ের মোড়ক উম্মোচন

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: April 27, 2021 | 7:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: মহামারি করোনাকালের মানুষের বদলে যাওয়া জীবনের প্রতিচ্ছবি তুলে ধরতে মহামারি করোনা ডেটলাইন নিউইয়র্ক নামে একটি বই লিখেছেন প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী। নিউইয়র্কের কুইন্সে গত২৬ এপ্রিল সোমবার বইটির মোড়ক উম্মোচন করা হয়। এ উপলক্ষে বিকালে বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসের খাবার বাড়ি পার্টি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন এটর্নী মঈন চৌধুরী, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, জনপ্রিয় কন্ঠশিল্পী বেবী নাজনীন, বাংলাদেশ সোসাইটি নেতা কাজী আশরাফ হোসেন নয়নসহ সাংবাদিক, লেখক, ব্যবসায়ী, প্রথম আলোর প্রদায়ক, পাঠক শুভানুধ্যায়ীসহ বহু সংখ্যক প্রবাসী বাংলাদেশী।
অনুষ্ঠানে আগত অতিথিরা উত্তর আমেরিকায় প্রথম আলোর অব্যাহত অগ্রযাত্রায় প্রথম আলোর কাছে তারা কি চান, প্রথম আলোর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের বদল কিভাবে দেখতে চান সে বিষয়ে তাদের আশার কথা, ভরসার কথা প্রত্যয়, বিশ্বাসের কথা অনুভূতি আকারে প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটর্নী মঈন চৌধুরী, সাপ্তাহিক পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান, বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন, জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, আগামী নির্বাচনে কংগ্রেস প্রার্থী ডাঃ মজিবুল হক, প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাঈদ, সাধারন সম্পাদক প্রথম আলোর বিশেষ প্রতিবেদক ও মনজরুল হক, কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদার, প্রথম আলোর সাবেক বিভাগীয় সম্পাদক শামীম শাহেদ, ভোরের কাগজের সাবেক যুগ্ম সম্পাদক ও প্রবাস নিউজ ডটকম সম্পাদক শামীম আহমেদ, প্রথম আলোর সাংবাদিক রহমান মাহবুব, ইশতিয়াক রুপু, রোকেয়া দীপা, শেলী জামান খান, রওশন হক, এইচবি রিতা, ফরিদা ইয়াসমিন, সেলিনা আক্তার, সৈয়দ উৎবা, আকবর সাজেদুল হক, আব্দুশ শহীদ, আব্দুল মালেক জুয়েল, মাহমুদুল চৌধুরী, ব্যবসায়ী শেখ সাজ্জাদ, মাহমুদুল চৌধুরী, নুরল ইসলাম, মনিষা তৃষা, শাবানা, সেলিনা লিজা, অমিত দত্ত প্রমুখ।
পরে এক ইফতার পার্টি ও নৈশভোজের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ