প্রথম আলো উত্তর আমেরিকা আয়োজিত ‘লেখক, সাংবাদিক সুধীজন সংলাপ’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : লেখক, সাংবাদিক, প্রথম আলো পত্রিকার সহযোগী সম্পাদক আনিসুল হক বলেছেন, বুদ্ধিজীবীরা সমাজের বিবেক হিসেবে কাজ করেন। তারা তাদের বিবেক থেকে কথা বলবেন। বুদ্ধিজীবীরা দলীয় রাজনীতিতে না জড়ানোই আমাদের কাম্য। তবে বুদ্ধিজীবীদের অনেক কথা, বক্তব্য কোন রাজনৈতিক দলের পক্ষে যেতেই পারে।

প্রথম আলো উত্তর আমেরিকা আয়োজিত ‘লেখক, সাংবাদিক সুধীজন সংলাপ’ অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে আনিসুল হক এসব কথা বলেছেন। ২২ সেপ্টেম্বর রবিবার জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে বসেছিল নিউইয়র্কের লেখক সাংবাদিকদের জম্পেশ আয়োজন। নিউইয়র্কে বাংলা সংবাদপত্র প্রসারের অন্যতম পথিকৃৎ প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমানের সভাপতিতে অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন কবি আলেয়া চৌধুরী এবং স্পেশাল অলিম্পিকের কোচ, নারী সংগঠক সালমা ফেরদৌস।
নিউইয়র্কে বঙ্গবন্ধু বই মেলায় যোগ দিতে আসা আনিসুল হককে নিয়ে আড্ডা ও আলোচনায় মেতে উঠেন নিউইয়র্কের লেখক, সাংবাদিকরা। উত্তর আমেরিকা প্রথম আলো’র সাথে নানাভাবে যুক্ত এসব লেখক সাংবাদিকদের সাথে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট সুধীজন। নানা কর্মসুচীতে ব্যস্ত নিউইয়র্কের সপ্তাহান্তটি জমজমাট হয়ে উঠে আড্ডা, আলোচনা, আবৃত্তি, মাইম আর রাজীব বসাক’ এর যাদু প্রদর্শনীতে। প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় যোগ দেন কমিউনিটি সংগঠক মোহাম্মদ হোসেন খান, রহমান মাহবুব, হেলিম আহমেদ, মনজুরুল হক, আব্দুস শহীদ, বার্নাডেট গোমেজ সুভ্রা, দেবসংশু হোর, সেলিনা আখতার, নীরা রব্বানী,ভায়লা সালিনা, সালেম সুলেরী, এম বি হোসেইন, মিথিলা শারমিন, সেলিম আহমেদ, রোকেয়া দীপা, রাজীব বসাক, মোঃ খান, নাসিমা সুলতানা, শিউলি আহমেদ, রওশন হক, মনীষা তৃষা, মনিজা রহমান, শেলী জামান খান, মাহবুবুর রহমান, সালমা ফেরদৌস, জেবুন্নেসা জ্যোৎস্না, রাজীয়া বেগম, বদরুন নাহার, তাহমিনা শহীদ, সোনিয়া কাদের, খাদেজা মোন্তাহা রুবা, মামুন রশীদ চৌধুরী, শামিম আল আমীন, আব্দুশ শহীদ, সাব্রী সাবেরীন, গোপন সাহা, সুতপা মন্ডল, নুসরাত শাহ, সারওয়ার চৌধুরী, নুর ইসলাম, সানজিদা আলম, রুপা খানম, সীমু আফরোজা, আবু রায়হান,রাজীয়া নাজমী, তোফায়েল চৌধুরী, কামরুন্নাহার রিতা, ছন্দা বিনতে সুলতান, শাহীন জামান, আরিয়ানা জামান, শামীম জামান, ফেরদৌস নাজমী, রওশন হাসান, জাকীয়া ফাহিম, মিলি সুলতানা, রফিকুল ইসলাম, নাজমা আখতার, মীর হুদা, দেওয়ান নাসের রাজা, রোমেনা লেইস, তফাজ্জল লিটন, মোশাররফ হোসেইন, পলি শাহীনা প্রমুখ ।
আনিসুল হক তাঁর বক্তব্যে বলেন, লেখক সাংবাদিকরা ইতিবাচক বা নেতিবাচক বিষয়কে তুলে ধরতে পারেন । তিনি তাঁর লিখনিতে ইতিবাচক বিষয় তুলে ধরার চেষ্টা করেন। প্রথম আলো বাংলাদেশের গনতন্ত্র রক্ষায় অনন্য ভূমিকা পালন করছে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

সংগ্রামী নারী কবি আলেয়া চৌধুরী তাঁর জীবন সংগ্রামের গল্প শুনিয়েছেন প্রথম আলো উত্তর আমেরিকা’র সাথে যুক্ত লেখক সাংবাদিকদের। ‘দু:খের সমান সরল রেখা’, ‘যুদ্ধহীন নিরাময় পৃথিবী চাই’ ‘হৃদয়ে বাংলাদেশ’ ‘আমি হার্লেমের নিগ্রো’, ‘দ্রোহী’সহ আরো অনেক কাব্যগ্রন্থের রচয়িতা কবি আলেয়া চৌধুরী একই সাথে একজন সংগ্রামী অথচ আত্মমগ্ন মানুষ। কুমিল্লার উত্তর চর্থায় জন্ম নেয়া এই মানুষটি মাত্র বিশ বছর বয়সে মাছ ধরার নৌকায় সমুদ্রপাড়ি দিয়ে আমেরিকায় আসেন। পৃথিবীর নানা দেশের, নানা বর্ণের মানুষের সান্নিধ্যে আসা একজন স্বশিক্ষিত মানুষ তিনি। কবি আলেয়া চৌধুরীর মুখে শুনা গেলো তাঁর জীবন সংগ্রামের কথা। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সঙ্গে তাঁর জীবনের নানা স্মৃতিকথা।
স্পেশাল অলিম্পিকের কোচ, নারী সংগঠক সালমা ফেরদৌস জানালেন একজন নারী হিসেবে তাঁর এগিয়ে যাওয়ার গল্প। তিনি নিজেকে কিভাবে নারীর অগ্রগতিতে সম্পৃক্ত রাখছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে কিভাবে যুক্ত করলেন তার নেপথ্য কথা শুনে লেখক সাংবাদিকরা ঋদ্ধ হয়েছেন।
সভাপতির বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, তিন দশক আগে নিউইয়র্কে যে সংবাদপত্রের স্বপ্ন আমরা দেখতাম , আজ প্রথম আলো তাদের কর্মপ্রয়াস দিয়ে তা সফল করতে পেরেছে।
অনুষ্টানের দ্বিতীয়পর্বে ছিল রাজীব বসাকের মন মাতানো জাদু প্রদর্শনী। চমৎকার উপস্থাপনায় যাদুর মাধ্যমে স্বদেশ চেতনার কথা তিনি তুলে ধরেছেন। মন্ত্রমুগ্ধের মতো হল ভর্তি দর্শক তাঁর পরিবেশনা উপভোগ করেন। রাজীব বসাক তাঁর বক্তব্যে দেশে প্রথমা আলো’র সাথে তাঁর সমৃক্ততার কথা বলেন এবং প্রথম বিদেশ সফরে এসে প্রথম আলো’র আয়োজনে নিজেকে যুক্ত করতে পারাকে উল্লেখযোগ্য ঘটনা বলে উল্লেখ করেন। বার্নাডেট গোমেজ সুভ্রা’র মাইম এবং দেবসংশু হোর এর আবৃত্তি প্রথমবারের মতো উপভোগ করলেন নিউইয়র্কের দর্শকরা। আমেরিকায় আসা নতুন এ অভিবাসী দম্পতি নিজেদের সৃষ্টিশীলতা দিয়ে প্রবাসীদের আর মুগ্ধ করবেন, এ প্রতিশ্রুতির কথাই তারা জানান দিলেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests