প্রথম একশো দিনে কোন কাজগুলো করবেন আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প
মার্কিন ইতিহাসে আর কোন প্রেসিডেন্টই ডোনাল্ড ট্রাম্পের মতো এত বেশি বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেননি আর অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নেননি। কিন্তু তার ‘আমেরিকাই সবার আগে’ নীতি অনেক আমেরিকানের কাছেই জনপ্রিয়তা পেয়েছে। নির্বাচনী প্রচারণায় অনেক ঘোষণাই দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম একশো দিনের মধ্যে কোন কাজগুলো করবেন ডোনাল্ড ট্রাম্প?
গতমাসে গেটিসবার্গে দেয়া তার বক্তৃতা থেকে তার প্রথম কাজগুলো সম্পর্কে একটি ধারণা পাওয়া গেছে।ডোনাল্ড ট্রাম্পের প্রথম একশো দিনের কাজের যেসব পরিকল্পনা থাকতে পারে:
- যুক্তরাষ্ট্র থেকে বিশ লাখের বেশি অপরাধী, অবৈধ অভিবাসীকে বহিষ্কার
- যেসব দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে অস্বীকার জানাবে, তাদের ভিসা মুক্ত চলাচল বন্ধ করে দেয়া
- ওবামা প্রশাসনের নির্বাহী আদেশগুলো পর্যালোচনা করা
- হোয়াইট হাউজের কর্মকর্তাদের ‘তদবিরকারী’ হওয়া থেকে বিরত থাকতে বিধিনিষেধ আরোপ করা
- কংগ্রেসের সদস্যদের মেয়াদ নির্দিষ্ট করে দেয়া
- জাতিসংঘের জলবায়ু তহবিলে অর্থপ্রদান বন্ধ করা
- এই অর্থ যুক্তরাষ্ট্রের অবকাঠামোর উন্নয়নে বিনিয়োগ
- চীনকে মুদ্রা কারসাজির কারিগর হিসাবে চিহ্নিত করা
- ওবামা প্রশাসনের নির্বাহী আদেশগুলো পর্যালোচনা করবেন ডোনাল্ড ট্রাম্প
মেক্সিকো সীমান্তে একটি দেয়াল তোলার ঘোষণাও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে সেটি কতদিনের মধ্যে করা হবে, তা পরিষ্কার করেননি। ইরানের সাথে পারমানবিক চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছেন, তবে সেজন্য কোন সময় জানাননি।গেটিসবার্গ ঘোষণায় না থাকলেও, কানাডা এবং মেক্সিকোর মতো দেশগুলোর সঙ্গে যে মুক্ত বাণিজ্য চুক্তি আছে, সেটি পূর্ণ বিবেচনার পরিকল্পনাও রয়েছে তার প্রধান কাজের তালিকায়।
এসব পরিকল্পনা কতটা বাস্তবায়ন করতে পারবেন মি. ট্রাম্প?বারাক ওবামার নির্বাহী আদেশগুলো ডোনাল্ড ট্রাম্প নিজের ক্ষমতায়ই বাতিল করতে পারবেন। কিন্তু তার অনেক পরিকল্পনাই বাস্তবায়ন করতে হলে প্রতিনিধি পরিষদ এবং সিনেটের অনুমতি দরকার হবে। প্রতিনিধি পরিষদ এবং সিনেটে রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠ হলেও, সেখানে ডোনাল্ড ট্রাম্পের একক ক্ষমতা নেই। ফলে তার অনেক পরিকল্পনাই সেখানে আটকে যেতে পারে।
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো