Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

প্রথম চালকবিহীন ‘জঙ্গি বিমান’ ওড়াল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: July 12, 2013 | 3:39 PM

ভার্জিনিয়ার উপকূলে মার্কিন রণতরিতে এক্স-৪৭বি চালকবিহীন ‘জঙ্গি বিমান’                                            ভার্জিনিয়ার উপকূলে মার্কিন রণতরিতে এক্স-৪৭বি চালকবিহীন ‘জঙ্গি বিমান’-রয়টার্স I

যুক্তরাষ্ট্র এই প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালকবিহীন একটি বিমান সফলভাবে বিমানবাহী রণতরিতে অবতরণ করিয়েছে। গত বুধবার নরথ্রপ গ্রুম্যান এক্স-৪৭বি (ডাকনাম সল্টি ডগ ৫০২) নামের চালকবিহীন ওই বিমানটি নৌবাহিনীর একটি রণতরিতে অবতরণ করে। এ ঘটনাকে এ ক্ষেত্রে বড় একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এক্স-৪৭বি বিমানটিতে যুদ্ধে ব্যবহার উপযোগী অস্ত্র সংযোজনের সুযোগ রয়েছে। বুধবার একটি এক্স-৪৭বি বিমান প্যাটুক্সেন্ট রিভার নেভাল এয়ার স্টেশন থেকে ভার্জিনিয়া উপকূলের আকাশে উড়াল দেয়। পরে আটলান্টিক মহাসাগরে অবস্থানরত ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ রণতরিতে সফলভাবে অবতরণ করে। চালকবিহীন  বিমানটির উড্ডয়ন ও অবতরণ খুবই ঝুঁকিপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছিল। তবে সফল অবতরণের মধ্য দিয়ে সব আশঙ্কা দূর হলো। অদূরভবিষ্যতে মার্কিন নৌবাহিনীর শক্তি বাড়াতে যুক্ত হবে চালকবিহীন এই জঙ্গি বিমান। এ ধরনের বিমান থেকে ভূমিতে কিংবা জাহাজে হামলা চালানো যাবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এক্স-৪৭বি বিমানটি অন্তত তিনবার উড্ডয়নের পর ফ্লোরিডা ও মেরিল্যান্ডের জাদুঘরে পাঠানো হবে। নৌবাহিনী এ ধরনের চালকবিহীন আরও বিমান তৈরির একটি প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায় আগামী তিন থেকে ছয় বছরের মধ্যে বেশ কয়েকটি চালকবিহীন বিমান তৈরি করা হবে। এক্স-৪৭বি বিমান রাডার ফাঁকি দিতে সক্ষম। এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে বোমা বর্ষণ করতে পারবে। তবে কিছুসংখ্যক বিশেষজ্ঞ মার্কিন নৌবাহিনীর জন্য এ ধরনের জঙ্গি বিমানের আদৌ প্রয়োজন আছে কি না, সে প্রশ্ন তুলেছেন। এ বিমান কী কাজে লাগানো হবে, তা নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক চলছে। ধারণা করা হচ্ছে, চীন ও ইরানের বিরুদ্ধে এসব জঙ্গি বিমানের ব্যবহার করা হতে পারে। রয়টার্স।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV