Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জাপানের হিরোশিমা যাবেন বারাক ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: May 11, 2016 | 6:20 PM

ডেস্ক রিপোর্ট: প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আণবিক বোমা হামলায় বিধ্বস্ত জাপানের হিরোশিমা শহরে যাচ্ছেন বারাক ওবামা। গত মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। কিন্তু হিরোশিমা সফরে গিয়ে আণবিক বোমা হামলার জন্য প্রেসিডেন্ট ক্ষমা চাইবেন না, বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। বিবিসি।
বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, এশিয়ার দশম সফর হিসেবে বারাক ওবামা ২১ মে থেকে ২৮ মে পর্যন্ত ভিয়েতনাম ও জাপান সফর করবেন। এ সময় জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে নিয়ে তিনি হিরোশিমা শহর ভ্রমণ করবেন। হোয়াইট হাউসের মুখপাত্র যশ আর্নেস্ট বলেন, ২৮ মে ওবামা হিরোশিমা সফর করবেন। প্রেসিডেন্ট বারাক ওবামা জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে সঙ্গে নিয়ে হিরোশিমা যাবেন। পরমাণুমুক্ত শান্তি ও নিরাপদ বিশ্ব গড়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছেন ওবামা।
যদিও যুদ্ধের ৭০ বছর পর হিরোশিমায় ওবামার এ সফরকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। জি-সেভেন সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা ২৬ মে জাপানে যাবেন। পরদিন তিনি হিরোশিমায় পারমাণবিক বোমায় ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে দেখা করবেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায় ওই হামলায় শহরটিতে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ নিহত হয়। এর তিন দিন পর নাগাসাকিতে আরেকটি পারমাণবিক বোমা হামলায় মারা যায় ৭৪ হাজার মানুষ। হিরোশিমা জাপানের একটি শহর। এটি হিরোশিমা জেলার রাজধানী এবং পশ্চিমাঞ্চলীয় হুনশু দ্বীপপুঞ্জের ছুগোকু অঞ্চলের সবচেয়ে বড় শহর। এছাড়া হিরোশিমা জাপানের সবচেয়ে বৃহত্ দ্বীপ।
ওবামার ঐতিহাসিক হিরোশিমা সফর নিয়ে হোয়াইট হাউসের খবরের পর যুক্তরাষ্ট্রজুড়ে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যায়, অনেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কর্মকাণ্ডের জন্য ওবামা ক্ষমা প্রার্থনা করলে এটি নিয়ে ওবামা বিতর্কিত হবেন। এদিকে ভিয়েতনাম যুদ্ধ শেষ হওয়ার পর তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে দেশটি সফর করবেন ওবামা।
উল্লেখ্য, ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমায় লিটল বয় নামে পারমাণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। আর এ বোমা বিস্ফোরণের ফলে হিরোশিমাতে প্রায় দেড় লাখ মানুষ মারা যান। এছাড়া ওই বোমা এতটাই বিষাক্ত ছিল যে, এখন পর্যন্ত হিরোশিমা এলাকায় শিশু জন্ম নিলে শিশুটির কোনো না কোনো শারীরিক সমস্যা থাকে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV