Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

প্রথম ১০০ দিনে ১০০ মিলিয়ন মার্কিনিকে টিকা দেয়ার প্রত্যয় প্রেসিডেন্ট নির্বাচিত বাইডেনের

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: December 10, 2020 | 1:43 AM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন ক্ষমতা গ্রহণের প্রথম ১০০ দিনে যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন বা ১০ কোটি মানুষকে করোনার টিকা দেয়ার প্রত্যায় ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ক্ষমতা গ্রহণের প্রথম কয়েক মাসের মধ্যেই এই মহামারিকে খতম করা যাবে না। এক্ষেত্রে কি কৌশল নেবেন তিনি সে বিষয়ে সামান্য ব্যাখ্যা করেছেন। তবে বলেছেন, কোভিড-১৯-এর গতি পরিবর্তন করে দেবেন। আগামী ২০ শে জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে তার যাত্রা শুরু করার কথা। এ উপলক্ষে তার স্বাস্থ্য বিষয়ক টিমের পরিচয় করিয়ে দিয়ে তিনি মার্কিনিদের কাছে ১০০ দিন মুখে মাস্ক পরার আহ্বান জানান। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ওদিকে মঙ্গলবার ফাইজার-বায়োএনটেকের টিকার একটি রিপোর্ট প্রকাশ হয়েছে। সেই রিপোর্ট এই টিকা অনুমোদনে এবং মার্কিনিদের কাছে পৌঁছে যেতে সহায়তা করবে। ওই সময়ে হোয়াইট হাউসে করোনার টিকাদান বিষয়ক কর্মসূচি অপারেশন ওয়ার্প স্পিডের একটি সামিটে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি টিকা অনুমোদন দেয়ার প্রত্যাশা বৃদ্ধি পাওয়ার প্রশংসা করেন। জন্স হপকিন্স ইউনিভার্সিটির হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে এক কোটি ৫০ লাখ মানুষ। মারা গেছেন দুই লাখ ৮৫ হাজার। বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় এই সংখ্যা সর্বোচ্চ। এখনও সেখানে অনেক রাজ্যে করোনা সংক্রমণ পিক বা সর্বোচ্চ অবস্থানে রয়েছে। হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
এ অবস্থায় নিজের রাজ্য দেলাওয়ারে এক সংবাদ সম্মেলন করেন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন। তিনি তার স্বাস্থ্য বিষয়ক টিমের পরিচয় করিয়ে দেন। ক্যালিফোর্নিয়ার এটর্নি জেনারেল জাভিয়ের বেচারা’কে তিনি তার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন। সেন্টার ফর ডিডিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি) প্রধান হিসেবে বেছে নিয়েছেন রোচেলেওয়ালেনস্কিকে। এ সময় তিনি বলেন, আমার ক্ষমতার মেয়াদের প্রথম ১০০ দিনেই কোভিড-১৯ ভ্ইারাসকে খতম করে দেয়া সম্ভব হবে না। এমন প্রতিশ্রুতি আমি দিতে পারি না। এই ভাইরাসের বিস্তার ভয়াবহ আকারে ছড়িয়ে পড়তে দিতে পারি না। এ থেকে খুব দ্রুত আমরা মুক্তিও পাচ্ছি না। তিনি বলেন, প্রথম ১০০ দিনে আমরা এই রোগের গতি এবং মার্কিনিদের জীবনধারায় উন্নত পরিবর্তন আনতে পারবো। যদি কংগ্রেস দ্বিপক্ষীয় সংলাপে কোনো সমাধান না দেয়, জরুরি তহবিল অনুমোদন না দেয়, তবে এ প্রক্রিয়া হবে ধীর। বিবিসির রিপোর্ট

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV